Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ নেতা সেই হিমুকে বহিষ্কার

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: December 9, 2019 | 6:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া লুৎফর রহমান হিমুকে (৩১) বহিষ্কার করা হয়েছে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে। ৭ ডিসেম্বর ফিলাডেলফিয়া সিটিতে আওয়ামী লীগ এবং যুবলীগের শীর্ষ কর্মকর্তাগণের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের বলেছেন, হিমু স্টুডেন্ট ভিসায় ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে খুলনার বিএল কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন। এ তথ্য সংগ্রহ করেছেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি আলিমউদ্দিন। সে তথ্য যাচাই-বাছাইয়ের পর্যায়েই নিউইয়র্কে একটি হোটেল ভাড়া নিয়ে একজন মহিলাকে (৩৪) অকথ্য নির্যাতনের পর ধর্ষণের অভিযোগে ১ ডিসেম্বর গ্রেফতার হন হিমু। ১৩ জানুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার তারিখ দিয়ে হিমুকে আদালত ২ ডিসেম্বর জামিন (সুপারভাইজ রিলিজ) প্রদান করেন।আবু তাহের আরও বলেন, হিমুর বিরুদ্ধে ফিলাডেলফিয়া কমিউনিটির লোকজনেরও নানা অভিযোগ রয়েছে। তাকে সরাসরি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করতে হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের অনুরোধে।

ওই সভার সিদ্ধান্ত প্রসঙ্গে যুবলীগ সভাপতি আলিম উদ্দিন জানান, কোন এক অজ্ঞাত কারণে হিমুকে সাংগঠনিক সম্পাদক করতে হয়েছিল। ধর্মের ঢোল বাতাসে নড়ে। তাই অপকর্মের ঘটনা চাপা থাকলো না। বিয়ের প্রলোভন দিয়ে দুই সন্তানের জননীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এখন কাঠগড়ায় সেই হিমু। নিউইয়র্ক সিটির কুইন্সে ক্রিমিনাল কোর্টে তার মামলার পরবর্তী তারিখ হচ্ছে ১৩ জানুয়ারি। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV