যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্নে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে ৩ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে আরেকটি রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’। পেনসিলভেনিয়া স্টেটে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন দেলওয়ারে কাউন্টির মিলবোর্নে মার্কেট স্ট্রিট এবং স্টেলার অ্যাভিনিউর কর্নারে ৩ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নামফলক উম্মোচন করা হবে বলে জানালেন মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে। চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব আরো জানান, রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতিমধ্যেই সিটি কাউন্সিলে পাস হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এলাকার নির্বাচিত সকল জনপ্রতিনিধি ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী উৎসবে অংশগ্রহণের জন্য। বেলা ১টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত উৎসব চলবে এ উপলক্ষে। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাহলে পরবর্তীতে কম্যুনিটি এবং প্রবাসীদের জন্যে আরো বড় কিছু করা সম্ভব হবে।
প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার অ্যাভিনিউ, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে বাংলাদেশ স্ট্রিট হয়েছে। মিশিগানের ডেট্রয়েট সিটিতেও বাংলাদেশ অ্যাভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে অনেক আগে ‘শেখ মুজিব ওয়ে’ হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল