Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: June 16, 2023 | 10:07 PM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী। তিনি নিউইয়র্কের (ইস্টার্ন ডিস্ট্রিক্ট) পূর্বাঞ্চলীয় আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। নুসরাতকে নিয়োগ দেওয়ার এ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে ৫০-৪৯ ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি মুসলিম নারী হিসেবে মার্কিন আদালতের ফেডারেল বিচারক হওয়ার রেকর্ড গড়েছেন নুসরাত চৌধুরী।


২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।
নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের মতে দেশটির বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে নির্যাতনের শিকার হন। নুসরাতের ফেডারেল বিচারক হওয়ার মনোনয়নকে স্বাগত জানিয়ে গত বছর কয়েকটি সংস্থা সিনেটর ডিক ডারবিনের কাছে একটি চিঠি লিখেছিল। ওই চিঠিতে সংস্থাগুলো বলেছিল, ‘নুসরাত যে নিউইয়র্কে দায়িত্ব পালন করবেন সেখানে বাংলাদেশি আমেরিকান ও মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন। চিঠিতে আরও বলা হয়েছিল, নুসরাতের মনোনয়ন চূড়ান্ত হলে আদালতে ব্যক্তিগত এবং পেশাদারিত্বে বৈচিত্র আসবে। যা বিচারিক ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য এবং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন। এদিকে নুসরাত ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সব মুসলিম সংস্থা।
গত বছরের ১৯ জানুয়ারি হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। তিনি ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শহরের মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা সহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার আনুষ্ঠানিকভাবে নুসরাত চৌধুরীকে নিউইয়র্কের ফেডারেল বেঞ্চে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এবং তাকে ‘নাগরিক অধিকার ও স্বাধীনতার বিশেষজ্ঞ’ বলে অভিহিত করেছিলেন।
নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের বিচারক ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।
এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কোরাইশি। তবে কোনো মুসলিম মহিলা হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক হলেন হিসাবে বাংলাদেশী নুসরাত চৌধুরী। সিএনএন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ