Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের পরবর্তী কনসাল জেনারেল সেহেলী সাবরীন

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: April 25, 2024 | 3:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবং তৎসংলগ্ন অঞ্চলে বাংলাদেশীদের কনস্যুলার সংক্রান্ত সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। বৃহস্পতিবার তার নতুন দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।
সেগুনবাগিচা সরকারি প্রজ্ঞাপন মতে, নতুন মিশনে যোগদানের তারিখ থেকে তার বদলির আদেশ কার্যকর হবে। ২০০৫ সালের ২রা জুলাই ২৪তম বিসিএস (পররাষ্ট্র)-এর সদস্য হিসেবে সরকারি চাকরীতে যোগদান করেন সেহেলী সাবরীন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এবং ২০১৪-২০১৭ সালে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে হেডকোয়ার্টারে (মহাপরিচালক হওয়ার আগ পর্যন্ত) অবিভক্ত আমেরিকাস অনুবিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবে দায়িত্ব পালন করেন সেহেলী সাবরীন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর নিয়মিত ডিগ্রি এবং পরবতীতে বৃটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে টেকসই উন্নয়নের উপর উচ্চতর ডিগ্রি নেয়া ওই নারী কূটনীতিক গত বছরের ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV