যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি স্থগিত কার্যকর ৩ সেপ্টেম্বর থেকে
কাউসার মুমিন : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আগামী ৩রা সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রনালয় বলছে, বাংলাদেশের পোশাক ও চিংড়ি শিল্প এবং রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষায় ও শ্রমিক নিরাপত্তা বিধানে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত কর্মপরিকল্পনার বাস্তবায়ন হলেই মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেবেন এবং ঘোষিত কর্মপরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এ বিষয়ে প্রেসিডেন্টের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহনের ভিত্তি তৈরী করবে। এ ছাড়া ঘোষিত কর্মপরিকল্পনার সঠিক বস্তবায়ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ও শ্রম মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন। বাংলাদেশে শ্রমিক অধিকার ও নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপসমূহ এবং বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে পাস হওয়া সংশোধিত শ্রম আইন বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমেনকে অবহিত করতে গেলে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে উপরোক্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। সংশোধিত শ্রম আইন বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রনালয় ইউএসটিআর-এর প্রতিক্রিয়া কি জানতে চাইলে গতকাল মার্কিন বানিজ্য প্রতিনিধির কার্যালয়ের মিডিয়া ও পাবলিক এফেয়ার্স বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্যারোল গাত্রী এক লিখিত বার্তায় মানবজমিনকে উপরোক্ত তথ্য জানান । উল্লেখ্য, শ্রমিক অধিকার সুরক্ষা ও শ্রমিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিগত ২৭শে জুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেন। এরপর বাংলাদেশের জাতীয় সংসদ বিগত ১৫ই জুলাই সংশোধিত জাতীয় শ্রম আইন পাশ করে। যাকে ত্রুটিপূর্ণ ও অপুর্নাঙ্গ বলে মন্তব্য করে বাংলাদেশ সলিডারিটি সেন্টারের শ্রমিক নেতৃবৃন্দসহ হিউম্যান রাইটস ওয়াচ, ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম এবং যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলোর বৃহত্তম জোট এএফএল-সিআইও এর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক অধিকার সংগঠনগুলো হতাশা প্রকাশ করে এবং একটি কার্যকর শ্রমিক আইন প্রণয়নে বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় তারা।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








