যুক্তরাষ্ট্রের বাজারে বুলেটপ্রুফ ‘স্কুলব্যাগ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন ছুটি শেষে বিদ্যালয়গুলো আবার খুলেছে এবং সাথে সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শ্রেণীকক্ষে ফিরেছে । বিভিন্ন আক্রমণের শিকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেসব পিতামাতা ভীতির মধ্যে রয়েছেন তাদের চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছে বলে বুলেটপ্রুফ ব্যাগের প্রস্তুতকারী কোম্পানি ‘মাসাদা আরমোর’ র দাবি।
যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য বুলেটপ্রুফ ব্যাগ নিয়ে এল ইসরাইলি একটি কোম্পানি। এসব ব্যাগের প্রতিটির মূল্য প্রায় ৫০০ ডলার, কিন্তু যুক্তরাষ্ট্রের অবিভাবকেরা এধরনের ব্যাগগুলোকে এখনো পর্যন্ত অতটা গ্রহণ করেনি।
এসব ব্যাগ প্রস্তুতকারী ইসরাইলি কোম্পানি ‘মাসাদা আরমোর’ জানিয়েছে, এসব বুলেটপ্রুফ ব্যাগ এমনভাবে ডিজাইন করা হয়েছে- এগুলো এমনকি মারাত্মক অস্ত্র যেমন একে-৪৭ এবং এম-১৬ অস্ত্রের বুলেটকেও আঁটকে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিদ্যালয়তে চলমান সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার উদ্যোগ নিয়ে কোম্পানিটি এসব ব্যাগ যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে আসে- যারা সাধারণত সামরিক বাহিনী পোশাক এবং এ সম্পর্কীয় বিভিন্ন ধরনের সামগ্রী তৈরী করে। কোম্পানিটি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি বিদ্যালয়তে রক্তক্ষয়ী আক্রমণের পরে এসব ব্যাগের চাহিদা পূর্বের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।
এরই মধ্যে এ ধরনের ১০০টি ব্যাগ বিক্রি হয়েছে বলে কোম্পানীটির সিইও স্নির কোরেন নিশ্চিত করেছেন। তবে কোম্পানিটি চাহিদার সাথে তাল মেলানোর জন্য উৎপাদন বাড়িয়ে দিয়েছে বলেও তিনি জানান।
‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে গুলি বর্ষণের ঘটনার পরে দেশটিতে কোম্পানিটির পণ্য পরিবেশকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা এসব বুলেটপ্রুফ ব্যাগ তৈরি করেছি।’- সিইও স্নির কোরেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এর পরেই যুক্তরাষ্ট্র থেকে এসব ব্যাগের ব্যাপক চাহিদা পত্র আসতে থাকে।’
‘দুই মাসের মধ্যেই আমরা ১০০টি ব্যাগ বিক্রয় করেছি এবং প্রতি মাসে অন্তত ৫০০টি ব্যাগ উৎপাদন করার জন্য চিন্তা ভাবনা করছি।’-স্নির এমনটি জানান।
নতুন আরেকটি মডেল বাজারে আসতে চলেছে যার মূল্য প্রায় ৭০০ ডলার হতে পারে এবং এগুলো তরুণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে হালকা ওজনের করে তৈরি করা হচ্ছে। তবে এসব ব্যাগের এমন উচ্চ মূল্য নিয়ে অভিভাবকদের অনেকেই উদ্বিগ্নতা প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা সিএনএনের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশটির টেক্সাসের সানটা ফি উচ্চ বিদ্যালয়ে একটি আক্রমণের ফলে অন্তত ১০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি ছিল চলতি বছরে দেশটির বিদ্যালয়গুলোতে গুলিবর্ষণের ২২ তম ঘটনা।
তবে যুক্তরাষ্ট্রের Every Town For Gun Safety Support Fund group জানিয়েছে, তারা ২০১৮ সালে এ পর্যন্ত দেশটির বিভিন্ন বিদ্যালয়ে এধরনের গুলিবর্ষণের অন্তত ৫৭টি ঘটনা নথিবদ্ধ করেছেন।
ফ্লোরিডার গুলিবর্ষণের ঘটনার পরে দেশটির একজন নারী তার ফেইসবুক একাউন্টে তিনি কিভাবে তার ভাতিজাকে রক্ষা করেছিলেন তার বর্ণনা দিয়ে বলেন, ‘তাদের ব্যাগগুলোকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে’ এবং যখন তারা বিদ্যালয়ে প্রবেশ করে তখন যেন এগুলো খোলা থাকে যাতে করে সেগুলোর ভেতরে কি আছে তা দেখা যায় এবং এতে করে দেশটিতে আরেকটি গুলিবর্ষণের ঘটনাকে থামানো যাবে।
চলতি বছরের শুরুতে দেশটির সোমেরেস্ট উচ্চ বিদ্যালয়ের জাস্টিন রিভারড নামের একজন শিক্ষার্থী ধাতুর তৈরি একটি যন্ত্র আবিষ্কার করেছে যা চাহিবা মাত্র বিদ্যালয়ের দরজাগুলোকে বন্ধ করে দিতে সক্ষম, যার ফলে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা নিরাপদ থাকবে। জাস্টিন রিভারড তার এ আবিষ্কারের মাধ্যমে দেশটির গণমাধ্যমগুলোর কল্যাণে রীতিমত তারকা বনে যান। সূত্র : নিউজ অষ্ট্রেলিয়া/ আরটিএনএন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!