যুক্তরাষ্ট্রের বিউটি সেলুনে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে একটি বিউটি সেলুনে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। ঘটনাস্থল থেকে ঘাতকের গুলিবিদ্ধ লাশও উদ্ধার করেছে পুলিশ। উইসকনসিনের ব্রুকফিল্ডের আজানা সেলুন অ্যান্ড স্পাতে ব্রাউন ডিয়ার এলাকার বাসিন্দা র্যাডক্লিফ হাউটনের (৪৫) বন্দুক নিয়ে ঢোকার খবরে বিপুল সংখক পুলিশ ঘটনাস্থলে আসে। হাউটনের স্ত্রী ঐ সেলুনে কাজ করেন। ব্রুকফিল্ডের পুলিশ প্রধান ড্যানিয়েল টুসাস বলেন, “আমাদের ধারণা পারিবারিক কলহের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে।” স্ত্রীর গাড়ির চাকার টায়ার কেটে ফেলার দুই সপ্তাহের মাথায় এ হতাহতের ঘটনা ঘটালেন হাউটন। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার নিয়ে একটি মামলায় চলতি মাসের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হাউটনের প্রতি নির্দেশ ছিল।রয়টার্স/ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








