Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বোস্টন বিমানবন্দরে বাংলাদেশি চিকিৎসকের হার্ট অ্যাটাক, হাসপাতালে মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: January 1, 2025 | 4:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রবাসী চিকিৎসক ওমর ফারুক সাবের (৫৬) এর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে।

ওই চিকিৎসকের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। বোস্টন শহরে তিনি একাধিক হাসপাতালে রোগী দেখতেন। গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি গত ১৫ দিন কোমায় ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV