যুক্তরাষ্ট্রের মধ্যবর্তি নির্বাচনে অর্ধ-লক্ষাধিক বাংলাদেশী ভোট দেবেন, কংগ্রেসে ইতিহাস গড়বেন হেনসেন ক্লার্ক
এনাঃ ২ নভেম্বরের নির্বাচনে অর্ধ-লক্ষাধিক বাংলাদেশী-আমেরিকান ভোট দেবেন। এ নির্বাচনে অন্ততঃ দুই বাংলাদেশী লড়ছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে। এর একজন হলেন হেনসেন ক্লার্ক। ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ায় তার বিজয় নিশ্চিত বলে জানা গেছে। তিনি মিশিগান স্টেটের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন রয়েছেন মিশিগান স্টেট সিনেটে। তার নাম ড. দেবাশীষ মৃধা। তিনি লড়ছেন ৩২ নম্বর সিনেট আসন থেকে। এছাড়া পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্র, আটলান্টা, নিউজার্সী, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া থেকেও বেশ কয়েকজন বাংলাদেশী বিভিন্ন সিটি কাউন্সিলে লড়ছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তি নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও এক ধরনের উৎসাহ-উদ্দীপনা পরিলতি হচ্ছে। সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশী-আমেরিকানদের সিটিজেনশিপ গ্রহণের হার দ্রুত বাড়লেও ভোটার হিসেবে তালিকাভুক্তির হার ততটা সন্তোষজনক নয়। যারা তালিকাভুক্ত হয়েছেন তার বিরাট একটি অংশ আগেকার নির্বাচনগুলোতে কেন্দ্রে যাননি। এবার তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ডেমক্র্যাটিক কংগ্রেসনাল প্রাইমারীতে এস্টোরিয়া, জ্যাকসন হাইটস এবং উডসাইড, সানিসাইড এলাকার বিপুলসংখ্যক বাংলাদেশী ভোট কেন্দ্রে গিয়েছিলেন। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে জাগরণ এসেছে। আসন্ন মধ্যবর্তি নির্বাচনের মাধ্যমে মার্কিন রাজনীতিতে বাংলাদেশীরা ইতিহাস গড়তে যাচ্ছেন। বাংলাদেশী বংশোদ্ভূত হেনসেন কার্ক কংগ্রেসম্যান হবার মাধ্যমে এ ইতিহাসের যাত্রা শুরু হবে। উল্লেখ্য যে, এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত হিসেবেও নয়া ইতিহাসের অধিনায়ক হয়ে রয়েছেন বাংলাদেশী আমেরিকান ওসমান সিদ্দিক। তাকে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট বিল কিনটন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল