যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে মিশিগানে বাংলাদেশিদের বিশাল র্যালি
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকেঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, গভর্নর নির্বাচন উপলক্ষে মিশিগানে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (বিএডিসি) এর উদ্যোগে বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির প্রায় সহস্রাধিক ভোটার অংশগ্রহন করেন।
৬ নভেম্বর নির্বাচন উপলক্ষে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলা টাউন খ্যাত হামট্রামিকের গেট অফ কলম্বাসে অনুষ্ঠিত এই নির্বাচনী র্যালীতে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর ও লুইটানেন্ট গভর্নর প্রার্থী, যুক্তরাষ্ট্রের ইউ এস সিনেটর ও মিশিগানের সকল কংগ্রেস ম্যান ও কংগ্রেস ওম্যান, দলের কেন্দ্রিয় ও স্থানীয় নেত্রীবৃন্দের অংশগ্রহন করেন।


মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের বাংলাদেশ ডেমোক্র্যাটস ককাস (বিএডিসি) আয়োজিত এ নির্বাচনী সমাবেশের মাধ্যমে মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশি ভোটারদের ভোট দানে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দ্যেশ বলে জানান আয়োজকরা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের উপস্থিতি বোঝাতে এ ধরনের আয়োজন বেশ সফলতা পায়।
মিশিগান রাজ্যের গভর্নর, কেন্দ্রীয় সিনেট সদস্য পদ সহ রাজ্যের বিভিন্ন পদে এ বছর নির্বাচন হচ্ছে। ডেমোক্রেটস প্রার্থীদের সমর্থনে এ র্যালিতে মিশিগানের প্রায় সকল কেন্দ্রীয় ও স্থানীয় ডেমোক্র্যাটস নেতা-নেত্রী তাদের উপস্থিতি ছিলেন। র্যালিতে আমন্ত্রিত আতিথিদের মাঝে উপস্হিত ছিলেন গভর্নর পদে ডেমক্রেটস এর প্রাথী গ্রিচেন হুইটমার, লুইটানেন্ট গভর্নর প্রার্থী গারলিন গিলক্রীস, ইউ এস সিনেটর প্রার্থী ড্যাবি স্টাবিনাও, ইউ এস সিনেটর গ্যারি পিটার্স, কংগ্রেস ওম্যান ব্রেন্ডা লওরেন্স, মিশিগান ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান ব্রান্ডন ডিলন, কংগ্রেসনাল ক্যান্ডিডেট রাশিদা টালিব, কংগ্রেসনাল ক্যান্ডিডেট এ্যান্ডি লেভিন, কংগ্রেসনাল ক্যান্ডিডেট হ্যালী স্টীভেন্স, অ্যাটর্নী জেনারেল ক্যান্ডিডেট ড্যানা নাসেল, সেক্রেটারী অব স্ট্যাট ক্যান্ডিডেট জজলিন বেনসন, সুপ্রিমকোর্ট ক্যান্ডিডেট স্যামুয়েল ভেগিনটস ও ম্যাগান ক্যালি, প্রাইমারীতে গভর্নর প্রার্থী আব্দুল আল সাঈদ, এডুকেশন বোর্ড ক্যান্ডিডেট
টিফনী টিটলী, ক্যালী টেবী, স্টেট রিপ্রেসেন্টেটিভ প্রার্থী অ্যাইজ্যাক রবিন ও পদ্ম কোপা, হ্যামট্রামিক শহরের মেয়র কারেন মেজেস্কি সহ আরও অনেকে।
কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন সৈয়দ ইকবাল চৌধুরী বকুল, হাজী নিজাম উদ্দিন, ফারুক আহাম্মদ চান, খন্দকার ইউসুফ কামাল, দেওয়ান আকমল চৌধুরী, মো: নওশের আলম, আব্দুল লতিফ আজম, সেলিম আহাম্মদ, বকুল তালুকদার, বাংলাদেশী আলাউদ্দীন রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোশাররফ চৌধুরী লিটু, ব্যাবাম সভাপকি আব্দুল আহাদ, বাবাম সেক্রেটারী গিয়াস তালুকদার, সাবেক মেয়র প্রার্থী কামাল রহমান, বাংলাদেশি বংশদ্ভুত সাবেক কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর আনাম মিয়া, এবং আবু মুসা সহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠন ও স্হানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।
২০১৮ সালের এ নির্বাচন অনেক অর্থে ঐতিহাসিক। আর এই নির্বাচনে বাংলাদেশি ভোটারদের উপস্থিতি জানান দিতে বিএডিসির রবিবারের এ আয়োজন অত্যন্ত সময় উপযোগী।
র্যালীর প্রধান সমন্বয়ক ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউ এস এর প্রেসিডেন্ট ডঃ নাজমুল হাসান শাহীন সকল বাংলাদেশি আমেরিকান ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ডেমোক্রেট প্রার্থীদের ভোট দেবার জন্য আহবান জানান। তিনি বলেন, “মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের উপস্থিতি প্রমান করতে আমাদেরকে ভোট দিতে হবে এবং ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডীডেটদেরকে নির্বাচিত করকে হবে।”
বাংলাদেশি আমেরিকান অধুস্যিত হ্যামট্রামিক শহরের এ র্যালীতে লোক সমাগমের জন্য বিএডিসি নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করছেন। বাংলাদেশি আমেরিকান ছাড়াও অন্যান্য ধর্ম , বর্ণ, জাতি – বিশেষ করে আফ্রিকান আমেরিকান, পাকিস্তানী, ভারতীয়, ম্যাক্সিকান, আরব ও পোলিশ কমিউনিটির নেতৃবৃন্দের অংশ গ্রহন করেন। সকল অভিবাসি বাংলাদেশীদের যোগদানে বিএডিসি মিশিগানের সভাপতি জুবারুল চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক রাহাত খান সন্তোষ প্রকাশ করন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
সমাবেশে অঙ্গরাজ্যের বাংলাদেশিরা হামট্রমাক, ট্রয়, রচেস্টার হিলস, নোভাই, কেন্টন, ডেট্রইট, স্টারলিং হাইট, সাউথ ফিল্ড, এনারবার, ওয়েস্ট ব্লুমফিল্ড, ওয়ারেনসহ পার্শ্ববর্তী শহরে বাংলাদেশিরা ভোটাররা অংশগ্রহণ করেন। বাংলাদেশি নবীন ভোটারসহ এবারই প্রথমবার ভোট দেবেন তাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবার অনুরোধ জানিয়েছেন দলের বিএডিসি নেতৃবৃন্দ। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এবারের নির্বাচন বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশি আমেরিকানরা নিজেদের উপস্থিতি জানান দেবার জন্য, নিজেদের একতাবদ্ধতা, বাংলা ভোটের গুরুত্ব বোঝাতে এ র্যালী ছিলো অত্যন্ত জরুরী। র্যালীটি মূলধারার নেতানেত্রি, সিনেটর, কংগ্রেস ম্যান, ওম্যান সহ দলীয় প্রার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ও বাংলাদেশি আয়োজনে এযাবৎ কালের সবচেয়ে বড় ডেমোক্র্যাট সম্মিলনী মেলায় পরিনত হয়।
বিএডিসি নেত্রীবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ড: নাজমুল হাসান শাহীন, ডঃ জাকিরুল হক, ডঃ নাসিম উদ্দিন, ড: সিরাজুল হক, প্রকৌশলী আনোয়ার হোসেন, আরিফ মাহমুদ, জোবারুল চৌধুরী খোকন, প্রকৌশলী মুনির জামান, ফয়সাল চৌধুরী, এম এন ইসলাম শামীম, সোলেমান হোসেন, মো: এখলাস,?জাভেদ চৌধুরী, রুহুল হুদা, ড: সারমিষ্ঠা দেব সুমি, প্রকৌশলী জামি খান, মোহাম্মদ হাফিজ, মাইক্যাল মোহসীন, এম তাহের লুৎফর, লুৎফর রহমান, মহিউদ্দিন আহমেদ, হাফিজ রহমান, হাফিজ ফখরুল, মোহাম্ম্দ হাফিজ, মোহাম্মদ জামান, আবুল বাশার পাটোয়ারী, লুৎফর রহমান, এমএ মতিন, সিদ্দিকা আনোয়ার, ডেইজি হানিফ, এম এএম শাহীন, মন্জুরুল হাসান, কাজী সোহেল আহাম্মদ, আজিজ চৌধুরী মুরাদ, জিএম জাকারিয়া, শোভা হানিফ, প্রকৌশলী সাদেক রহমান, মোহাম্মদ সুলাইমান বাহার, মাহমুদুল খান আপেল, প্রকৌশলী রাহাত খান, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, মুহিত মাহমুদ, ফখরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
মিডিয়া পার্টনার ছিল ‘ইউএসএনিউজঅনলাইন.কম, সাপ্তাহিক জনতার কন্ঠ এবং মিলিনিয়াম টিভি ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!