যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড, তারুণ্যের জোয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। এ ভোটে দেখা গেছে তারুণ্যের জোয়ার। তাই এবারের ভোটে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি- দুই দলের ভাগ্য নির্ধারণে নারীর পাশাপাশি তরুণ সমাজের একটি উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোট শুরু হয়। দিনের শুরুতে বিভিন্ন রাজ্যের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের লম্বা লাইন দেখা যায়। এখন কেবল ফলের অপেক্ষা। ভোট-পূর্ব জরিপে দেখা গেছে, অভিবাসন, স্বাস্থ্যনীতি, জাতিবিদ্বেষসহ বিভিন্ন ইস্যুতে উদ্বিগ্ন তরুণ প্রজন্ম। এসব কারণে তরুণ ভোটারের বেশিরভাগই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী। ফলে মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের জন্য এক মহাপরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর বিবিসি, সিএনবিসি ও ইউএস টুডের। ইউনিভার্সিটি অব ফ্লোরিডাভিত্তিক যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রকল্পের একটি সূত্র জানিয়েছে, এবার তিন কোটি ৪৩ লাখ আগাম ভোট পড়েছে। প্রায় একই তথ্য জানিয়েছে এনবিসি নিউজ ডাটা অ্যানালিটিকস ল্যাব। এ প্রতিষ্ঠানের হিসাবে সাড়ে তিন কোটির বেশি আগাম ভোট পড়েছে। ২০১৪ সালে পড়েছিল মাত্র দুই কোটি ৭৫ লাখ। এ হিসাবে আগাম ভোট এবার ৬৮ থেকে ৭৫ লাখ বেশি পড়েছে।
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের