Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে নৌকা ডুবে ১৯ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: July 20, 2018 | 10:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে পর্যটনবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ব্রানসন শহরের বিখ্যাত টেবল রক লেকে দূর্ঘটনাটি ঘটে। মিসৌরি রাজ্যের ব্রানসন শহরটি থিয়েটার ও সঙ্গীতের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, দূর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়। দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৩১ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৭ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা এখনো বেশ আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। পরে তা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। তীর থেকে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ের মধ্যে দুটি নৌকা তীরে ভেরার চেষ্টা করছিল। তারমধ্যে, একটি নৌকা তীরে পৌঁছাতে সফল হলেও অপরটি ব্যর্থ হয়। দূর্ঘটনার শিকার নৌকাটি রিপ্লে এন্টারটেইনমেন্ট নামের একটি কোম্পানির।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দূর্ঘটনার দিন টেবল রক লেকের আবহাওয়া খুব দ্রুত বদলে গিয়েছিল। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটেও বাতাসের গতি ছিল ঘন্টায় মাত্র ৯ কিলোমিটার। কিন্তু মাত্র ২০ মিনিট পরেই তা বেড়ে দাঁড়ায় ঘন্টায় ৮৬ কিলোমিটারে। স্থানীয় ব্যবসায়ী রিক কেটেলস বলেন, কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। আমি আমার জীবনের বেশিরভাগ সময় এখানে থেকেছি কিন্তু কখনো এরকম ভয়াবহ ঝড় দেখিনি। ব্রানসন শহরের কর্মকর্তারা দূর্ঘটনার শিকার পর্যটকদের আত্মীয়দের জন্য ব্রানসন সিটি হল খুলে দিয়েছে। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড ইতিমধ্যে এই ঘটনার কারণ জানার জন্য একটি তদন্তকারী দল পাঠিয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ