যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাফল্য : নিউইয়র্কে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশি আমেরিকান দুই নারী শাহানা ও সোমা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাফল্য নিউইয়র্কেও। বাংলাদেশি আমেরিকান দুই নারী নিউইয়র্কে ইতিহাস গড়তে চলেছেন। তারা হচ্ছেন ডিস্ট্রিক্ট ৩৯ এর কাউন্সিলওমেন পদে বাংলাদেশি বংশোদ্ভুত নতুন প্রজন্মের শাহানা হানিফ এবং কুইন্স কাউন্টির সিভিল কোর্টের জাজ পদে সোমা সাঈদ। নিউইয়র্কের গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা প্রাইমারি বা দলীয় প্রার্থী মনোনয়নের প্রথম বাঁধা কাটিয়ে উঠেছেন। ডেমোক্রেটিক প্রার্টি থেকে নির্বাচনে লড়া এই দুই নারীই শেষ পর্যন্ত চূড়ান্ত নির্বাচনেও বিজয়ী হতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, যদিও এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি; তবে বেসরকারি ফলাফলে এরিমধ্যে বিজয়ের বার্তা পেয়ে গেছেন তারা।

বিশ্ব রাজধানী খ্যাত নিউইয়র্কের কাউন্সিলম্যান পদটি খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দলীয় মনোনয়নও নিশ্চিত করতে পারেনি।

একই সঙ্গে কুইন্স কাউন্টির বিচারপতির মতো অত্যন্ত সম্মানজনক এই পদেও এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ দলীয় মনোনয়নও নিশ্চিত করতে পারেনি।
ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্কে রিপাবলিকান পার্টির আধিপত্য বিস্তারের সুযোগ কম। ফলে শেষ নির্বাচনেও তারা বিজয়ীর হাসি হাসবেন বলে ধরে নেয়া হচ্ছে।
নিউইয়র্কে ২২ জুন, মঙ্গলবার ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনের পর শাহানা হানিফ কাউন্সিলওমেন এবং সোমা সাইদ কুইন্স কাউন্টির বিচারপতি পদের জন্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
তারা কাউন্সিলওমেন এবং জাজ পদে নির্বাচিত হননি, শুধুমাত্র ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন। ২ নভেম্বর চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে। সেখানে তারা রিপাবলিকানসহ স্বতন্ত্র প্রার্থীদের মোকাবেলা করবেন।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু নিউইয়র্কের ডিস্ট্রিক্টগুলো ডেমোক্র্যাট অধ্যুষিত সেহেতু প্রাইমারির ফলাফলই গুরুত্ব বহন করে। তবে সিটি নির্বাচনে অতীতে স্বতন্ত্র প্রার্থীরও নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। এবার যারা নিকটতম প্রার্থী ছিলেন তারাও দলীয় ব্যানার ছাড়া চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে পারবেন।
নিয়ম অনুযায়ী কোন প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে রানঅফ ভোটের সুযোগও রয়েছে। তাই ২ নভেম্বরের পরই বলা যাবে, বাংলাদেশি আমেরিকান এই দুই নারী শেষ হাসি হাসছেন কিনা।
তবে এরই মধ্যে ডেমোক্রেটিক দল থেকে গুরুত্বপূর্ণ নির্বাচনে দুই প্রার্থীর প্রাইমারীতে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার সংবাদে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ।
প্রাইমারীতে বেসরকারিভাবে বিজয়ী হওয়ার সংবাদে শাহানা হানিফ এবং সোমা সাঈদ বলেছেন, শেষ লড়াই শেষ করেই তারা চূড়ান্ত কথাটি বলতে চান। তাদের বিশ্বাস শেষ পর্যন্ত ভোটাররা তাদেরকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন তারা।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








