Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ অস্থায়ী নাগরিক আশ্রয় চাইছে কানাডায়

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: November 15, 2018 | 12:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিভিন্ন দেশের নাগরিক প্রায়ই যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রার্থী হন। এবার যুক্তরাষ্ট্রের অস্থায়ী নাগরিকই সবচেয়ে বেশি আশ্রয় চাইছে কানাডায়; যা গত ২৩ বছরের রেকর্ড ছাড়িয়েছে।
ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, শুধু ২০১৭ সালে কানাডায় আশ্রয় চেয়েছে ২ হাজার ৫৫০ জন যুক্তরাষ্ট্রের অস্থায়ী নাগরিক। ১৯৯৪ সালের পর এই প্রথম এমন অবস্থা দেখা গেছে।
কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপের তথ্য বলছে, ২০১৭ সালে যে পরিমাণ অস্থায়ী মার্কিন নাগরিক আশ্রয় চেয়েছে তা ২০১৬ সালের তুলনায় ছয়গুণ। ১৯৯৪ সালের পর এবারই তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আবেদন পেয়েছে তারা।
হিসাবে দেখা গেছে, আশ্রয় প্রার্থী গোষ্ঠীগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্থায়ী নাগরিকরা। এই তালিকায় প্রথম স্থানে আছে হাইতি ও দ্বিতীয় স্থানে নাইজেরিয়া।
যুক্তরাষ্ট্রের অস্থায়ী নাগরিকদের আশ্রয় চাওয়া প্রসঙ্গে কানাডার মন্ট্রিয়ালভিত্তিক আইনজীবী স্টিফেন হ্যান্ডফিল্ড বলেন, যারা কানাডায় আশ্রয় চাইছে তাদের বেশিরভাগই ‘ব্রাইটরাইট সিটিজেনশিপের’ আওতায় দেশটির নাগরিক হয়েছেন। তারাই বাবা-মা নিয়ে কানাডায় আসতে চাইছেন।
হঠাৎ করে যুক্তরাষ্ট্রের অস্থায়ী নাগরিকরা কানাডার আশ্রয় প্রার্থী হয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে। ট্রাম্প প্রায়ই অস্থায়ী নাগরিকদের সব সুবিধা কেড়ে নেয়ার কথা বলে থাকেন। গত মাসেও ‘ব্রাইটরাইট সিটিজেনশিপ’ তুলে দেয়ার বিষয়ে কথা বলেন তিনি।আরটিভি অনলাইন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ