Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ৩ দিনের রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু ১৪ নভেম্বর : উৎসবের আমেজে সব প্রস্তুতি সম্পন্ন : অংশ নেবে বাংলাদেশের ৫০ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: October 10, 2014 | 7:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এবার প্রথমবারের মতো রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিটল বাংলাদেশের বেভার্লি গারল্যান্ড হোটেলে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হবে। ‘রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ রিহ্যাবের উদ্যোগে এ মেলায় বাংলাদেশের বিখ্যাত ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় অংশ নিতে ৫০টি আবাসন কোম্পানির প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন। মেলাকে ঘিরে লস এঞ্জেলেসে বিরাজ করছে উৎসবের আমেজ।
রিহ্যাবের যুগ্ম সম্পাদক, রিহ্যাব হাউজিং ফেয়ার লস এঞ্জেলেস ২০১৪-এর কো-চেয়ারম্যান এবং আর্থ হোল্ডিংয়ের ম্যানেজিং ডাইরেক্টর শাকিল কামাল চৌধুরী এবং রিহ্যাব হাউজিং ফেয়ার লস এঞ্জেলেস ২০১৪-এর ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর ডিজিটাল ওয়ান মিডিয়া লি:-এর কর্ণধার, জেবিবিএ’র প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো জানান, লস এঞ্জেলেসে প্রথমবারের মতো আবাসন মেলা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে রিহ্যাব আনন্দিত। ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগসূত্র স্থাপনের উদ্দেশে এ রিহ্যাব ফেয়ারের আয়োজন করা হয়েছে। লস এঞ্জেলেসে রিহ্যাবের এ আবাসন মেলায় প্লট-ফ্ল্যাট বুকিংয়ে থাকছে ১০-২০% ছাড়। রিহ্যাব ফেয়ায়ে শিশুদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে থাকবে নৈশভোজ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ নভেম্বর শুক্রবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দুপুর ২টা থেকে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ১৭ নভেম্বর হবে সমাপনী অনুষ্ঠান। রিহ্যাব ফেয়ার উপলক্ষে তথ্য সমৃদ্ধ একটি স্যুভেনির প্রকাশ করা হবে।
তারা জানান, মেলার ২য় দিন মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য থাকবে ’বিউটিফুল বাংলাদেশ’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১ম, ২য় এবং ৩য় স্থান পাওয়া প্রতিযোগীদের ছবিগুলো পরের বছরের রিহ্যাব ক্যালেন্ডারে বিজয়ীদের নামসহ প্রকাশ করা হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের আয়োজকদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মেলার সমাপনী দিন অর্থাৎ ১৭ নভেম্বর আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে প্রখ্যাত সঙ্গীত শিল্পি রিজিয়া পারভীনসহ দেশ-প্রবাসের নামকরা শিল্পীদের গানের পরিবেশনা আর জমজমাট ফ্যাশন শো। থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীরা পাবেন লস অ্যাঞ্জেলেস-ঢাকা-লস অ্যাঞ্জেলেস টিকেট, এলডিসি টিভি, আইপ্যাডসহ আরো আকর্ষণীয় পুরস্কার।
শাকিল কামাল চৌধুরী ও জাকারিয়া মাসুদ জিকো জানান, রিহ্যাব-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় দেশের প্রায় ৫০টি আবাসন কোম্পানি অংশ নেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। লস এঞ্জেলেসের নর্থ হলিউডে বেভারলি গারল্যান্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিতব্য এ মেলায় কোনো প্রবেশমূল্য নেই এবং পার্কিং ফ্রি।
তারা জানান, গত ১০ বছর যাবত নিউইয়র্কে নিয়মিতভাবে ‘রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ রিহ্যাবের উদ্যোগে রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হয়ে আসছে। এতে প্রবাসে হাউজিং ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সাড়া পড়ে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে তাদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হন। তারা আশা প্রকাশ করেন, লস এঞ্জেলেসে প্রথমবারের মতো রিহ্যাবের এই মেলা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। মেলার স্থান বাংলাদেশী কমিউনিটির পরিচিত হওয়ায় বিপুল সংখ্যক লোক সমাগম ঘটবে। জমে ওঠবে ঐতিহ্যবাহি এ মেলা। রিহ্যাব হাউজিং ফেয়ারকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।
শাকিল কামাল চৌধুরী ও জাকারিয়া মাসুদ জিকো জানান, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে সঠিক প্রকল্পে বিনিয়োগ হতে পারে সে ব্যাপারে রিহ্যাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শুধু তাদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করতে পারবে। কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির মালিকরাও থাকবেন মেলায়। প্রতিটি কোম্পানি তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করবেন। ক্রেতারা সরাসরি কোম্পানির সাথে কথা বলে আকাক্সিক্ষত প্লট বা ফ্ল্যাটের বুকিং দিতে পারবেন। প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে মেলা উপলক্ষে থাকছে ১০-২০% ছাড়।
লস-অ্যাঞ্জেলেসে এবারের রিহ্যাব মেলা সফল হলে এরপর থেকে নিউইয়র্ক এবং লস এঞ্জেলেস দুই ভেন্যুতেই মেলা আয়োজন করা হবে বলে জানান শাকিল কামাল চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV