Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জিয়ার নামে সড়কের নামকরণ নিয়ে কোন্দল

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 12, 2014 | 8:00 AM

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা নিয়ে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকেরা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন। 
ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি রাস্তার নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার দুপুরে সড়কের ওই নামফলক উন্মোচন করার কথা। অনুষ্ঠানে মেয়র রাম ম্যানুয়েল থাকবেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন রাজ্য থেকে শিকাগোতে জড়ো হচ্ছেন।
এই নামকরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে শিকাগোতে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিকাগোতে গেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ‘সামরিক স্বৈরাচার’-এর নামে সড়কের নামকরণ করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতা কাজী কয়েস এবং শাহিন আজমল প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শহরে একটি সড়কের নাম রয়েছে। এর পাল্টা হিসেবে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ করা হচ্ছে। এতে করে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটছে।
আওয়ামী লীগের নেতা আবদুর রহিম বাদশাহ বলেন, সিটি কাউন্সিলকে প্রভাবিত করে, লবিস্ট নিয়োগ করে এবং বিপুল অর্থ ব্যয় করে এই নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিকাগো শহরের রাজনীতিবিদদের জিয়াউর রহমান এবং তাঁর দল বিএনপি সম্পর্কে সঠিক ধারণা দিতে বিক্ষোভসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
শিকাগোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সম্প্রতি শহরের সিটি কাউন্সিলের সভায় নর্থ ক্লার্ক সড়কের একটি অংশের নামকরণ ‘জিয়াউর রহমান ওয়ে’ করার প্রস্তাব গৃহীত হয়। রোববার নামফলক দেওয়া হবে। অনুষ্ঠানে মেয়রসহ শিকাগোর নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রথমে জানানো হয়। পরে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে নিশ্চিত করা হয়।
ইলিনয় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল নান্টু ও জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক নেতা মোসাদ্দেক মিন্টু জানান, নামফলক উন্মোচন অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ