যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন
‘অনুসন্ধান ও উদ্ধার’ নামে যুক্তরাষ্ট্র ও চীনের ঐ নৌমহড়াটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের নেতা শি জিনপিং চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন। নৌমহড়াটি সেই সম্মেলনের প্রতিশ্রুতিরই ফল বলে জানিয়েছেন চীনের নৌবহিনীর উপপ্রধান। চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলি পত্রিকায় তিনি এই মহড়াটিকে ‘সামরিক কূটনীতির গুরুত্বপূর্ণ মিশন’ বলে মন্তব্য করেছেন।
নৌমহড়ায় অংশগ্রহণের জন্য চীনের জাহাজগুলো এমন এক সময় রওনা দিয়েছে যখন চীনা প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও তিনি উভয় দেশের মধ্যে সামরিক সহায়তা বৃদ্ধির কথা বলেছেন। হেগেল আরো জানিয়েছেন, ফেব্রুয়ারিতে পেন্টাগনের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পর তিনি আগামী বছর প্রথমবারের মতো চীন সফরে আসবেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং চীনের সামরিক বাহিনীর মধ্যে সামরিক কর্মকর্তা বিনিময় প্রক্রিয়া চালু রয়েছে।ইত্তেফাক
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








