যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
ডেস্ক: নিউইয়র্ক শহরের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পেয়েছে। বিশেষজ্ঞ স্থপতিদের একটি কমিটি ১ হাজার ৭৭৬ বা ৫৪১ মিটার উচ্চতার নতুন এ ভবনটিকে সবচেয়ে উঁচু ভবন হিসেবে ঘোষণা করেছে। টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট কাউন্সিলের শীর্ষ স্থপতিদের সমন্বয়ে গঠিত দ্য হাইট কমিটি শিকাগোতে এ সিদ্ধান্ত জানায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পেছনে ফেললো শীর্ষস্থানে থাকা উইলিস টাওয়ারকে। উইলিস টাওয়ারের পূর্বনাম সিয়ার্স টাওয়ার। এর উচ্চতা ১ হাজার ৪৫১ ফুট বা ৪৪২ মিটার। মজার ব্যাপার হচ্ছে, নতুন নির্মিত ভবনটির ওপর ৪০৮ ফুট উঁচু সূচাকৃতির একটি স্থায়ী কাঠামো রয়েছে, যা ভবনটির উচ্চতার সঙ্গে যোগ করেছেন কমিটিতে থাকা স্থপতিরা। ওই কাঠামোটি বাদ দিলে উচ্চতায় উইলিস ভবনের চেয়ে পিছিয়েই থাকবে নতুন এ ভবনটি। কারণ, এটি বাদ দিলে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা দাঁড়ায় ১ হাজার ৩৬৮ ফুট। আর বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে এ দুটি ভবনই অনেকটা ছোট। বুর্জ খলিফার উচ্চতা হচ্ছে ২ হাজার ৭২৩ ফুট বা ৮৩০ মিটার।মানবজমিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








