যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টডটার সাংবাদিক চেলসির প্রতি মিনিটের আয় ২৬,৭২৪ ডলার
খবরটি ছড়িয়েছে পলিটিকো। চূড়ান্ত রাখঢাক করেও শেষটায় খবর চাপা রাখতে পারেনি এনবিসি নিউজ।আর তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টডটার সাংবাদিক চেলসি ক্লিনটনকে অনএয়ারে থাকা প্রতি মিনিটে ২৬,৭২৪ ডলার দিয়েছে এনবিসি। বাংলাদেশি টাকায় তার প্রতি মিনিটের আয় দাঁড়ায় ২০ লাখ ৩৭ হাজার ৯৬০ টাকা।বার্ষিক ৬ লাখ ডলার (৪ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা) বেতনে ২০১১ সালে এনবিসিতে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন চেলসি। এরপর তিনি অনএয়ারে যতটুকু সময় এনবিসির সঙ্গে কাটিয়েছেন তাতে প্রতি মিনিটের বেতন পড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৬০ টাকা করে। এনবিসি অবশ্য পলিটিকোকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে পলিটিকো জানিয়েছে, চেলসি ক্লিনটনের সঙ্গে তাদের চুক্তি চলতি বছর আর নবায়ন নাও হতে পারে। ২০১৬’র নির্বাচনে চেলসির মা হিলারি ক্লিনটন যদি প্রেসিডেন্সিয়াল দৌড়ে সামিল হন তাহলে তা ছিন্ন করতে হবে। আর সেটা মাথায় রেখে এরই মধ্যে চেলসিকে মাসিক পে-রোলের মধ্যে নিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এনবিসি যাতে ওই সম্পর্ক ছিন্নের বিষয়টি সহজ হয়ে যায়। তবে এরই মধ্যে এনবিসি’র ১.৫৫ মিলিয়ন ডলার (১১ কোটি ৮২ লাখ ৩ হাজার টাকা) পকেটে পুড়েছেন চেলসি ক্লিনটন।
নিয়োগের পর এ পর্যন্ত মোট ১৪বার চেলসিকে দেখা গেছে এনবিসি’র পর্দায়। নিউজ প্রোগ্রামে আসছে সপ্তাহগুলোতে আরো চারটি শিডিউল রয়েছে তার। আগের যে ১৪টি উপস্থিতি ছিল তার মধ্যে একটি ছিল গেইকো গেকোর সাক্ষাৎকার, গ্র্যান্ড প্যারেন্টদের নিয়ে একটি প্রতিবেদন। আর ছিল সৈনিকদের জন্য কুকুর থেরাপি ও প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠান। গত দুই বছর সাত মাসে তিনি মোট ৫৮ মিনিট সময় নিয়েছেন টেলিভিশনটির জন্য। বাংলাদেশ প্রতিদিনপ্রতিদিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan