Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সেনাদের খাবার থেকে বাদ পড়ছে ফাস্টফুড,নতুন মেন্যুতে স্বাস্থ্যকর শাক-সবজি ও ফলমূল

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: February 1, 2011 | 8:35 AM

 বাংলা প্রেস (নিউইংল্যান্ড): যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মেসে সেনা সদস্যদের নিত্যদিনের খাবারের মেন্যু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আর পিৎজা, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, পেস্ট্রির মতো উচ্চ চর্বিযুক্ত খাবার দেওয়া হবে না।  নতুন মেন্যুর তালিকায় থাকবে স্বাস্থ্যকর শাক-সবজি ও ফলমূল। সেনাদের খাবারের তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উচ্চ চর্বিযুক্ত ফাস্টফুডে আসক্ত হয়ে সেনাদের মুটিয়ে যাওয়ার আশঙ্কায় খাবারের তালিকায় এ পরিবর্তন এনেছে মার্কিন বাহিনী।

 

 

আপাতত নতুন এ মেন্যু কার্যকর করা হয়েছে কেবল সদ্য নিযুক্ত সেনাদের জন্য।পর্যায়ক্রমে সব পর্যায়ের সেনার জন্যই নতুন মেন্যু কার্যকর করা হবে।তরুণদের মুটিয়ে যাওয়ার বিষয়টি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি হিসাব মতে, গত ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১৭ থেকে ২৪ বছর বয়সীদের অতিরিক্ত মোটা হওয়ার হার ২৩ শতাংশ বেড়েছে। আর এ জন্য স্বাস্থ্যবিদরা ফাস্টফুড খাওয়ার অভ্যাসকেই বেশি দায়ী করেন। যুক্তরাষ্ট্রের আর্মি প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং জানান, কেবল বাড়তি ওজনের কারণেই এখন ২৫ শতাংশ তরুণ নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে।এমনকি যারা নিয়োগের জন্য নির্বাচিত হয়, তাদের মধ্যেও ২০ শতাংশকে একটি নির্ধারিত সময়ের মধ্যে ওজন কমানোর প্রতিশ্রুতি দিতে হয়। হার্টলিং বলেন, আমরা জরিপ করে দেখেছি, এসব তরুণ সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সপ্তাহে অন্তত সাতবার ফাস্টফুড খেত। এটা রীতিমতো আতঙ্কের বিষয়। তা ছাড়া কম্পিউটারের কারণে বাইরে খেলাধুলা কম করায় বেশির ভাগ তরুণের শরীরও আগের মতো ফিট নয়। হার্টলিং বলেন, সকালের খাবারে আঙুর, আপেল, তরমুজ কিংবা অন্যান্য ফলমূল কিংবা দুধ খেতে বেশি উৎসাহ দেই আমরা। এগুলোর পুষ্টিগুণ বোঝাতে পাত্রের গায়ে সবুজ চিহ্ন দেওয়া থাকে। ডিম ও মাংসের পাত্রে থাকে হলুদ চিহ্ন। উচ্চ চর্বিযুক্ত খাবার হলেও এখনো নিয়মিত পনির দেওয়া হয়। কিন্তু এর ক্ষতিকর দিক বোঝাতে পাত্রে লাল চিহ্ন থাকে। সকালের খাবারের পুরনো মেন্যু থেকে পেস্ট্রি ও কেক একেবারে বাদ পড়েছে। দুপুর ও রাতের খাবার থেকে ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, ডোনাট, হটডগের পাশাপাশি বাদ দেওয়া হয়েছে সোডাও।নতুন খাবারের মেন্যু দেখতে ফার্স্ট লেডি মিশেল ওবামা গত বৃহস্পতিবার জর্জিয়ার ফোর্ট বেনিং ঘাঁটির মেসে যান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV