যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুনামির আঘাত

অনলাইনডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ে সুনামি আঘাত হেনেছে। তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ সময় আজ রবিবার দুপুর আড়াইটায় হাওয়াইয়ে এ সুনামি আঘাত হানে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছিল প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। খবর রয়টার্স, বিবসি।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির প্রথম ঢেউয়ের উচ্চতা ছিল তিন ফুটের মতো। যতোটা আশঙ্কা করা হচ্ছিল ঢেউয়ে ততোটা শক্তি ছিল না। সিনিয়র ভূ-পদার্থবিদ গেয়ার্ড ফ্রেয়ার সংবাদ সম্মেলনে বলেন, আমরা যে সময়ে আঘাত হানার আশঙ্কা করেছিলাম, ঠিক সেই সময়েই সুনামি আঘাত হেনেছে। আমি ভেবেছিলাম এর শক্তি আরো বেশি হবে।
এর আগে স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে হাইডা জিওয়াই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-মধ্য এলাকায় এর মাত্রা ছিল বেশি। ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭.৭ জানালেও কানাডার ভূকম্পন কেন্দ্র জানিয়েছে- মাত্রা ছিল ৭.১।ইত্তেফাক
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








