Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের হাডসন সিটি কাউন্সিলে আরো ৩ বাংলাদেশির জয়

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: December 13, 2017 | 8:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আপস্টেট নিউইয়র্কের হাডসন সিটি কাউন্সিলেও দুই বাংলাদেশি জয়ী হয়েছেন। এদের একজন হলেন শেরশাহ মিজান এবং অপরজন দেওয়ান আরেফিন। একই সিটির বর্তমান কাউন্সিলম্যান আব্দুস মিয়া নির্বাচিত হয়েছেন সুপারভাইজার পদে। জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচিতদের দু’বছরের মেয়াদ।

নিউইয়র্ক সিটি থেকে ১২৫ মাইল দূর, বাফেলো তথা বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাতের নয়নাভিরাম দৃশ্য দেখার স্থলে যাওয়ার পথে হাডসন সিটির কাউন্সিলম্যানরা ‘এলডারম্যান’ হিসেবে পরিচিত।
২ দশমিক ৩ বর্গমাইলের এই সিটির জনসংখ্যা ৬৭১৩ জন। গত কয়েক বছর যাবৎ এই সিটিতে বাংলাদেশিদের বসতি বেড়েছে। নিউইয়র্ক সিটি ছেড়ে হাডসনে বসতি গড়ার পর তারা মূলধারার রাজনীতির সাথেও মিশেছেন। এরই বহিঃপ্রকাশ ঘটলো গত ৭ নভেম্বরের নির্বাচনে। সিটির ৫টি ওয়ার্ডে ১০ জন এলডারম্যান নির্বাচন হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড থেকে নোয়াখালীর সন্তান শেরশাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অপরদিকে ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ঢাকার দেওয়ান আরেফিন সরোয়ার। এই ওয়ার্ডের এলডারম্যান শরিয়তপুরের সন্তান আব্দুস মিয়া পদটি ছেড়ে দিয়ে সুপারভাইজার পদে লড়ে বিজয়ী হয়েছেন। তারা সকলেই ডেমক্র্যাট। নতুন কম্যুনিটির সামগ্রিক সমৃদ্ধির ক্ষেত্রে তারা কাজের অঙ্গীকার করেছেন এবং সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন।

উল্লেখ্য, গত নির্বাচনে নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান অঙ্গরাজ্যে বিভিন্ন সিটিতে আরো ১২ বাংলাদেশি বিজয়ী হয়েছেন। সামনের বছরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসে ডেমক্র্যাটিক পার্টির টিকিটের জন্য মাঠে নেমেছেন পেনসিলভেনিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১ থেকে ড. নীনা আহমেদ। অপরদিকে, নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টের সদস্য (রিপ্রেজেনটেটিভ) আবুল খান রিপাবলিকান পার্টি থেকে কংগ্রেসম্যান পদে মনোনয়নের দৌড়ে নেমেছেন। তারা উভয়ে প্রবাসীদের সর্বাত্মক সমর্থন চেয়েছেন।

এদিকে, ইতিমধ্যেই বিভিন্ন সিটি কাউন্সিলে বিজয়ীদের প্রাণঢালা অভিনন্দন এবং সামনের বছরের নির্বাচনে মার্কিন কংগ্রেসে মনোনয়নের জন্যে মাঠে নামা দুই বাংলাদেশি-আমেরিকানকে বিস্তারিত সহায়তার অঙ্গীকার করেছেন নিউইয়র্কে ডেমক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক এবং মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল। বাদল এক বিবৃতিতে এই প্রতিবেদক বলেছেন, ‘কাউন্সিলম্যান থেকেই ওপরে উঠতে হবে। তবে কংগ্রেসের নিম্নকক্ষ তথা প্রতিনিধি পরিষদে দলীয় মনোনয়নের জন্যে মাঠে নামা ড. নীনা এবং আবুল খানের তহবিল সংগ্রহে বাংলাদেশিদের উদারতা দেখাতে হবে। নির্বাচনী তহবিল যত পরিপুষ্ট হবে, ততই তাদের বিজয় ত্বরান্বিত হবে।

একইভাবে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার এবং ডেমক্র্যাট ওসমান চৌধুরী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV