যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ার ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেস
নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার পুরো অঙ্গরাজ্য জুড়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস উদ্ভাবিত সোশ্যাল বিজনেস ও ম্যাক্রোফিন্যান্স চ্যালেঞ্জ বিষয়ক একটি ফোরাম অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের শিক্ষার্থী ও কমিউনিটি সদস্য সহ সামাজিক ব্যবসায় উদ্যোগী সবাই এতে অংশ নেবে। প্রতিযোগিতামূলক এই কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা নগদ অর্থ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূসের
সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নোবেল বিজয়ী ও ক্ষুদ্র ঋণের প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস এই ফোরামে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নিউ হ্যাম্পশায়ারের পল কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এবং কারসি ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করবে এই ফোরামের। ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের প্রেসিডেন্ট মার্ক হাডলস্টন বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ উদ্যোগ বড় ধরনের অবদান রাখতে পারে। এ জন্য জনগণের কল্যাণে সোশ্যাল বিজনেস ও ক্ষুদ্রঋণ কর্মসূচিকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সোশ্যাল বিজনেসের উদ্যোক্তারা আলাদাভাবে এই ফোরামে অংশ নিতে পারবে।
এই কর্মসূচিতে আগ্রহীদের ১৩ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এতে ১২,২০০ আন্ডার গ্র্যাজুয়েট ও ২,৩০০ গ্র্যাজুয়েট শিক্ষার্থী রয়েছে।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








