Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ১৮ দূতাবাস খুলছে রবিবার

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: August 10, 2013 | 2:03 PM

অনলাইন ডেস্ক : 
জঙ্গি হামলার আশঙ্কায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট অফিস বন্ধ রাখার পর আগামীকাল রবিবার ১৮টি খুলে দেয়া হচ্ছে। তবে বাড়তি সতর্কতার কারণে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাস এখনই খোলা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

এছাড়া হুমকির কারণে পাকিস্তানের লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিসও বন্ধ রাখা হবে। এর আগে একদিন বন্ধ থাকার পর গত সোমবারই খুলে দেয়া হয়েছে ঢাকা দূতাবাস।
জঙ্গি হামলার আশঙ্কায় আজ শনিবার পর্যন্ত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৯টি মুসলিম দেশে দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত শনিবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কঠোর সতর্কতার অংশ হিসাবেই আরো কয়েকদিন ঐসব দূতাবাস বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব দূতাবাস ও কনস্যুলেট অফিস হচ্ছে, আবুধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহারান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলি।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV