নিউইয়র্কে ‘ফোর্থ অব জুলাই’ ‘যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস’ উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে গত ৪ জুলাই শুক্রবার উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৪৯ তম স্বাধীনতা দিবস। চতুর্থ জুলাই দিনটি ছিল ফেডারেল ছুটির দিন। বাংলাদেশী কমিউনিটি অধ্যুষিত ব্রঙ্কস বাংলাবাজার, ইউনিয়ন পোর্ট রোড এবং ওলমস্টেড অ্যাভিনিউ (ট্রাই-অ্যাঙ্গেল) এ ১৬ টি সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) এর ফাউন্ডার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনকের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক্ এর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এইচএম মিজানুর রহমান। গীত পাঠ করেন বিজয় কৃষ্ণ সাহা। এর পর দাঁড়িয়ে সমস্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক্ এর সভাপতি শামীম আহমেদ। দিনটির গুরুত্ব তুলে ধরে আরো বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহীদ, বাংলাদেশ সোসাইটি ইনক্ এর বোর্ড অব ট্রাস্টিস অন্যতম সদস্য জুনেদ আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন ইউ.এস.এ ইনক্ এর সভাপতি মাহবুব আলম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ ইনক এর সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্ এর পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, ডেপুটি কমান্ডার হাজী আব্দুস ছালাম, মুলধারার রাজনীতিবিদ হাসান আলী, তিতাস মাল্টি সার্ভিস এর সিইও এবং আভার চেয়ারম্যান মেহের চৌধুরী, হৃদয় বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিংকন,এম এ মুহিত, গৌরীপুর কলেজ সংসদের সাবেক ভিপি বিজয় কৃষ্ণ সাহা, জালালাবাদ এসোসিয়েশন ইনক্ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি মোঃ লুকমান হোসেন লুকু, কুমিল্লা সোসাইটি ইনক্ এর সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি কামাল উদ্দিন, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক্ এর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন, উপস্হাপক রেজা আব্দুল্লাহ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইনক্ এর সহ-সভাপতি মুস্তাকুর রহমান লিটন, ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওলি আহাদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সুহেল, যুব ও ক্রিয়া সম্পাদক রায়হান পারভেজ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দেব,ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, কার্যকরী সদস্য কাজিরুল ইসলাম, জহিরুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম, গ্রেটার সিরাজগঞ্জ ডিস্টিক সোসাইটি ইনক্ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্ সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মঞ্জুরুল বিপ্লব, কুমিল্লা সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সাধারণ সম্পাদক রিপন সরকার, হাফেজ এইচ এম মিজানুর রহমান, সারাফত উদ্দিন পাটোয়ারী স্বপন মাস্টার,বাংলাদেশ ল সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রেদয়ানা রাজ্জাক সেতু, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্ এর পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহ-সভাপতি লিয়াকত আলী, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম নাসির, প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী সদস্য আনোয়ার ইসলাম,, কর্পোরেট (অব:) আব্দুল মতিন, মোহাম্মদ কামাল, সাংবাদিক শফিকুর রহমান, রোকন আহমেদ, সাইদ আহমেদ, এমডি গোলাম সাদমান, আতিক রহমান, মোহাম্মদ আলম, আজমল চৌধুরী, শাহরিয়ার আহমেদ, কয়চর করিম, মোঃ বাচ্চু, গোলাম হোসেন, রুমা প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল