Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত ২ নাগরিক ১ লাখ ডলারসহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: January 28, 2024 | 12:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ২ নাগরিক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯)কে ১ লাখ মার্কিন ডলারসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। ২৬ জানুয়ারী শুক্রবার বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে দুপুরে তাঁদের আটক করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।
ঢাকা কাস্টমস কতৃপক্ষও জানা, বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এই ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ