Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সিরাজুল আলম খান অসুস্থ, দেশযাত্রা বিলম্বিত হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: July 24, 2018 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ও নিউক্লিয়াসের পূরোধা সিরাজুল আলম খান বেশ অসুস্থ। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি সিঁড়ি থেকে পড়ে মারাত্মক আহত হন। জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে দীর্ঘমেয়াদি বিশ্রামের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সিরাজুল আলম খান বর্তমানে নিউইয়র্কের বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি নেতা শামসুদ্দিন আহমেদ শামীম আহমদের বাসায় অবস্থান করছেন। পায়ের ব্যথার জন্য এরই মধ্যে তিনি তিনবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত ৭ জুলাই হঠাৎ করেই তিনি মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিকভাবে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিংসহ রক্ত ও হৃদ্যন্ত্রের বিভিন্ন পরীক্ষা করানো হয়। জরুরি বিভাগে তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে পরে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড় দেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, গত বছর সাইপ্রাসের একটি হাসপাতালে তাঁর পায়ের একটি জটিল অস্ত্রোপচার হয়। এ বছর একই হাসপাতালে তিনি আবারও চেকআপ করান। বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি এবং প্রতিনিয়ত এলমহার্ষ্ট হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। জানা যায়, মাঝে মধ্যেই তিনি নিউইয়র্ক আসেন। আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে দীর্ঘ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। ফলে এবারে তিনি নিউইয়র্কে দীর্ঘদিন অবস্থান করতে পারেন। বাংলাদেশে ফেরা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ