Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আজ সোমবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম তারাবীর নামাজ

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: July 8, 2013 | 6:40 AM

চাঁদ দেখা সাপেক্ষে আজ ৮ জুলাই সোমবার দিবাগত রাত পবিত্র রমজানের প্রথম রজনী। এই রাতে রমজান ২০১৩ এর প্রথম তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে এবং চলবে ৭ জুলাই বুধবার পর্যন্ত। সারাবিশ্বে বসবাসরত মুসলিম সম্প্রদায় মঙ্গলবার থেকে ৩০ দিন পবত্রি রমজান পালনের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে তাদের নিজগূনাহ মাফ সহ মুসলিম সম্প্রদায়ের শান্তি ও উন্নতির জন্য দোয়া কামনা করবেন।

এদিকে পবিত্র রমজানের খতম তারাবিহ পড়ার সময় বাংলাদেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিহ’তে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করে বিভিন্ন পরিমাণে তিলাওয়াত করা হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। খতম তারাবিহ’র সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়, এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমযান রাতে অর্থাৎ পবিত্র ‘লাইলাতুল ক্বদরে’ কুরআন খতম করা সম্ভব। ইতোপূর্বে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম, পির মাশায়েখ ও ইমামগণের সঙ্গে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এ অবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবিহতে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল ক্বদরে কুরআনা খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবিহ নামাজ ২০ রাকাত যা রাসূলুল্লাহ (সা.) ও সাহাবীগণ আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে উলামা ও ফকীহগণ তা অনুসরণ করে আসছেন এবং সারাবিশ্বের মুসলমানগণ এভাবেই তা পালন করে আসছেন। সে সঙ্গে তারাবিহতে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্চনীয় বলে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV