যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর’
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘অমর একুশ’ উদযাপনের ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের চালু করা একটি বিশেষ সিলমোহরের ব্যবহার শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিসে সব চিঠিপত্রে এই ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক সিলমোহর’ ব্যবহার শুরু হয়।
এর আগে বিশেষ এই স্মারক সিলমোহর উন্মোচন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান।
এ খবর জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ১১ বিশিষ্টজনের কাছে পাঠানো চিঠির খামে এই সিলমোহর ব্যবহারের মধ্য দিয়ে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়।
বিশেষ এই সিলমোহরের বাঁ দিকে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। ওপরের দিকে লেখা রয়েছে ‘সেলিব্রেটিং টোয়েন্টিফাইভ ইয়ার্স অব একুশে ফেব্রুয়ারি, এসটিএ’।
এর নিচে ‘ডিবিবিএল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ লেখা।
এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়েছে ঢাকার ‘ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড’ (ডিবিবিএল)।
আগামী একমাস এই সিলমোহর ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, “মায়ের ভাষার জন্যে বাঙালির রক্তদানের অবিস্মরণীয় ঘটনাকে সারাবিশ্বে ভাষা সুরক্ষার প্রতীকে পরিণত করা হয়েছে।
“যুক্তরাষ্ট্রের পোস্টাল ডিপার্টমেন্ট স্মারক সিলমোহর ব্যবহার করে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসকে আরও মহিমান্বিত করল।”
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন এই স্মারক সিলমোহরের আবেদন করেছিল জানিয়ে অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান বিশ্বজিত সাহা বলেন, “দীর্ঘ সাত মাসের চেষ্টার স্বীকৃতি এটি। মুক্তধারা ফাউন্ডেশন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামি সেপ্টেম্বর পর্যন্ত বছরব্যাপী কর্মসূচী অব্যাহত থাকবে।’
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত ২৫ বছর ধরে জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করছে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালির চেতনামঞ্চ।
তবে এবারই প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য’ বা শহীদ মিনার স্থাপিত হয়েছে ফেব্রুয়ারির প্রথম দিন, আর তা থাকবে পুরো মাস।
এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের ‘পাবলিক স্কুল ৬৯’ মিলনায়তনে শুরু হবে একুশের গ্রন্থমেলা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রধান অতিথি হিসেবে দুই দিনের এই মেলা উদ্বোধনের কথা রয়েছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








