Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আরো এক কূটনীতিকের গৃহকর্মী নিখোঁজ : যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাংলাদেশের কূটনীতিকেরা আর গৃহকর্মী আনতে পারবেন না

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: July 7, 2017 | 12:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরেক বাংলাদেশিকূটনীতিকের গৃহকর্মীনিখোঁজ হয়েছেন। ওই কূটনীতিক বাংলাদেশ দূতাবাসের লসঅ্যাঞ্জেলেস কনস্যুলেটের ডেপুটিকনসাল জেনারেল। তার নাম কাজীআনারকলি। জানা গেছে, ছয়মাসেরও বেশি সময় ধরে তাঁর গৃহকর্মী সাব্বির (৪০) নিখোঁজ রয়েছেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণাণয় এবংলসঅ্যাঞ্জেলেস কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা আজকাল’কে এ খবর নিশ্চিত করেছেন। তবে ডেপুটিকনসাল জেনারেল আনারকলি এ ঘটনা অস্বীকার করেছেন।

এদিকে, গতমাসে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় নিউইয়র্কে এক সপ্তাহের ব্যবধানে দুই বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার হয়েছেন। তারাহলেন নিউইয়র্কের ডেপুটিকনসাল জেনারেল শাহেদুল ইসলাম ও জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশীদ। তাদের গ্রেফতারের ঘটনার পর কাজী আনারকলি অন্য কোনো দেশে বদলিনিয়ে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগকরার চেষ্টা চালাচ্ছেন বলে সূত্রটি জানিয়েছে।

২০১৪ সালেগৃহকর্মীর মামলার খবর পেয়ে ওই দিনই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন নিউইয়র্কের তৎকালীন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। এর আগে গৃহকর্মীর নির্যাতন মামলায় নিউইয়র্কে ভারতীয় কনসাল জেনারেল দেবযানী খোবড়াগাড়েকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডেপুটিকনসাল জেনারেলহিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী আনারকলি। তাঁর বাড়ি বরিশালের গৌড়নদী উপজেলার পিঁপড়াকাঠি।
জানা গেছে, ডেপুটিকনসাল জেনারেল কাজী আনারকলির গৃহকর্মী যুক্তরাষ্ট্রে আসার কিছুদিনপরই লসঅ্যাঞ্জেলেসে তারবাসা থেকে নিরুদ্দেশহন।
এ  বিষয়ে জানতে চাইলেলস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কাজীআনারকলির গৃহকর্মী নিখোঁজের খবরটির সত্যতা আজকাল-এরকাছে স্বীকার করেছেন। গৃহকর্মী নিখোঁজের বিষয়ে পুলিশকে জানানো হয়েছেকি-না জানতে চাইলে ঊর্ধ্বতন ওই কর্মকর্তাবলেন, যে কোনো ঘটনা ঘটলে আমরা প্রথমেই দূতাবাসকে অবহিত করি। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে। ওয়াশিংটনডিসিতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।

দূতাবাসকি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে লসঅ্যাঞ্জেলেস কনস্যুলেটের কর্মকর্তাটি বলেন, এ বিষয়ে আমার কাছে আর কোনো তথ্য নেই।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়েরএকটি সূত্র জানিয়েছে, কাজী আনারকলির গৃহকর্মী নিখোঁজের পর ওয়াশিংটন দূতাবাস বিষয়টি তাদের অবহিত করেছে। নিউইয়র্কের সাবেককনসাল জেনারেল মনিরুলইসলাম, নিউইয়র্কের ডেপুটিকনসাল জেনারেল পদ থেকে সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ীমিশনের কাউন্সিলর হিসেবে বদলি হওয়া শাহেদুলইসলাম ও জাতিসংঘসদর দপ্তরের বাংলাদেশি উচ্চপদস্থ কর্মকর্তা হামিদুর রশীদের ঘটনার পর কাজী আনারকলি আতঙ্কগ্রস্ত হয়েপড়েছেন।

তিনি দ্রুত অন্য কোনো দেশে বদলির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে জোর তদবির চালাচ্ছেন। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে ইতিবাচক সাড়া দিয়েছে। যে কোনো সময় কাজী আনারকলি যুক্তরাষ্ট্র থেকে অন্য কোনো দেশের মিশনে বদলিহয়ে যেতে পারেন।

সূত্র জানায়, আনারকলিকে ইন্দোনেশিয়ার জাকার্তায়বাংলাদেশ দূতাবাসের মিনিস্টিার পদে বদলি করা হচ্ছে। তবে এখনপর্যন্ত এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ব্যাপারে জানতে কাজী আনারকলির সাথে যোগাযোগ করা হলে তিনি গৃহকর্মীনি খোঁজের বিষয়টি সরাসরি অস্বীকার করেন। তিনিবলেন, ‘আপনারা কিছু জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র দফতরে যোগোযোগ করেন। আমি এ বিষয়ে কিছু জানিনা।’তিনি আরো বলেন, ‘আমার কাজের লোকআমার সাথেই রয়েছে, আমি দেশে গেলে সেও যুক্তরাষ্ট্র থেকে চলেযাবে।’এরপর তিনি আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে টেলিফোন কেটে দেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন মিশনে কাজে যাওয়ার সময় বাংলাদেশের কূটনীতিকেরা এখন থেকে আর গৃহকর্মী নিতে পারবেন না। সম্প্রতি নিউইয়র্কে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশের কূটনীতিকদের বিরুদ্ধে মামলা করার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, নিউইয়র্কে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কূটনীতিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এখন থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর প্রধানদের জন্য স্থায়ীভাবে পাচক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়েএকটি প্রস্তাব দেওয়া হয়েছে। তা অনুমোদনহলে বিদেশি মিশনগুলোতে স্থানীয়ভাবে ওই পদে লোক নিয়োগ করা হবে।অন্য একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বা তার উপরের পদমর্যাদার কর্তাব্যক্তিদের জন্য বিদেশে সরকারিভাবে গৃহকর্মী নিয়োগেরও একটিপ্ রস্তাব দেওয়াহয়। তবে এ সংক্রান্ত প্রস্তাবটি অর্থ সংকটের কারণ দেখিয়ে ফিরিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গত মাসে শ্রমিক পাচার, গৃহকর্মীকে নির্যাতন ও ভয় দেখিয়ে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটিকনসাল জেনারেল মো. শাহেদুলইসলামকেপুলিশ গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্তি পান।

রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত শাহেদুল ইসলাম কূটনৈতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেও‘কূটনৈতিক দায়মুক্তি’র অধিকারী না হওয়ায় গ্রেপ্তারএড়াতে পারেননি। তাই কূটনৈতিক দায়মুক্তির সুবিধা নিশ্চিত করতে সরকার মুক্তির পর শাহেদুল ইসলামকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলিকরেছে। তিনি ২০১১ সালে নিউইয়র্ক মিশনেকাউন্সিলর পদে যোগ দেন।

এ ঘটনার কয়েকদিন পর জাতিসংঘে কর্মরত বাংলাদেশের কূটনীতিক হামিদুর রশিদের বিরুদ্ধে নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ আনেন তাঁরগৃহকর্মী। একই ধরনের অভিযোগে ২০১৪ সালে নিউইয়র্কে বাংলাদেশের তখনকার কনসাল জেনারেল মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার নোটিশ দেওয়ার আগেই তিনি নিউইয়র্ক ছেড়ে যান। আজকাল 

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV