Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঈদুল আযহা ৪ অক্টোবর শনিবার ও ৫ অক্টোবর রোববার : ঈদের জামাত কখন, কোথায়

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: October 3, 2014 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল আযহা আগামী ৪ অক্টোবর শনিবার ও ৫ অক্টোবর রোববার দু’দিন অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর শনিবার বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করবেন জানা গেছে।
নিউইয়র্কে বিভিন্ন মসজিদ থেকে প্রাপ্ত ঈদ জামাতের সময়সূচী :
৪ অক্টোবর শনিবার
পার্কচেস্টার জামে মসজিদের ঈদের দুটি জামাত যথাক্রমে সকাল ৮:৩০ মিনিট ও ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে মসজিদের দোতলায় মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে।
বাংলা বাজার জামে মসজিদের ঈদের দুটি জামাত যথাক্রমে সকাল ৮:৩০ মিনিট ও ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ম্যানহাটনের আসসাফা জামে মসজিদে ঈদের দুটি জামাত সকাল ৮:০০ মিনিট ও ৯:০০ মিনিটে অনুষ্ঠিত হবে।
নিউইর্য়ক ঈদগাহ (জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ১ ঘন্টা অন্তর অন্তর একটি করে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে)
জ্যামাইকা মুসলিম সেন্টার সকাল ৮:৩০ মিনিটে জ্যামাইকা হাইস্কুল খেলার মাঠে (১৬৮ স্ট্রীট ও ৮৪ এভিনিউ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জ্যামাইকা আল আরাফার উদ্যোগে জ্যামাইকায় খোলা মাঠে (১৮১-১২/১৪ হিলসাইড এভিনিউ) সকাল ৯:০০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দারুস সালাম মসজিদ জ্যামাইকার উদ্যোগে জ্যামাইকায় ঈদের ৩টি জামাত সকাল ৮:০০ মিনিট, ৯:০০ মিনিটে ও ১০:০০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জ্যামাইকার ১৭৫ স্ট্রীটে জ্যামাইকা মসজিদ মিশন হাজী ক্যাম্প মসজিদে ৪টি জামাত সকাল ৭:৩০ মিনিট, ৮:৩০ মিনিটে, ৯:৩০ মিনিটে ও ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে কোলেজ এভিনিউ এর উপর সকাল ৮:৩০ মিনিটে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এস্টেরিয়া আল আমিন জামে মসজিদের সামনে খোলা মাঠে ঈদের দুটি জামাত যথাক্রমে সকাল ৮:৩০ মিনিট ও ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ৭৩স্ট্রীট ও ৪১ এভিনিউ এ মধ্যবর্তী স্থানে‘ সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলীন ইসলামিক সেন্টারের উদ্যোগে প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ৮নং মাঠে সকাল ৮:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মেট্রওয়াশিংটন ও ভার্জিনিয়ায় বিভিন্ন মসজিদ থেকে প্রাপ্ত ঈদ জামাতের সময়সূচী :
মেট্রওয়াশিংটনের একমাত্র বাংলাদেশী মসজিদ বায়তুল মোকারমে আগামী শনিবার পবিত্র ঈদুল আযহা পালনের ঘোষনা দিয়েছে। এছাড়াও ভার্জিনিয়ার দারুল হুদা, দারুল হিজরা সহ অন্যান্য মসজিদেও শনিবার পবিত্র ঈদুল আযহা পালনের ঘোষনা দিয়ে নামাজের সময় সূচী প্রকাশ করেছে।
বায়তুল মোকারম মসজিদে পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮, ৯ ও ১০টায় এই নামাজগুলো অনুষ্ঠিত হবে। দারুল হিজরা মসজিদে সকাল ৭.৩০, ৮.৩০, ৯.৩০, ১০.৪৫ এবং ১২ টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ষ্প্রীংফিল্ডস্থ দারুল হুদা মসজিদে সকাল ৭.৩০, ৯, ১০, এবং ১১টায় পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ম্যানাসাস্থ উইন্ডহ্যাম হোটেল বলরুমে সকাল ৯টায় একটি নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও নামাজের সময়সূচীর জন্য নিকটস্থ মসজিদে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV