যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর ১০ এপ্রিল বুধবার
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামীকাল ১০ এপ্রিল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার শেষ রোজা ও বুধবার ঈদ উদযাপিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও অস্ট্রেলিয়াতেও ১০ এপ্রিল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতর উদযাপনে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে বিভিন্ন স্টেটের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান হয়েছে।
বিভিন্ন মুসলিম সেন্টার ও মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন মসজিদে ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও ঈদের নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল