যুক্তরাষ্ট্রে এশিয়া বিদ্বেষ রুখতে আইন পাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে এশিয়া বিদ্বেষ রুখতে আইন পাস হয়েছে। অনেকে এই ধরনের অপরাধ বৃদ্ধির পেছনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করছেন। এশিয়ান আমেরিকান হওয়ায় যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনা নতুন নয়। বহু বছর ধরেই এ নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক ভাবে। ২০২০ সালে এধরনের অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮। এর মধ্যে ৭০ শতাংশই নানাভাবে মৌখিক হেনস্তা বা কটুক্তির শিকার। তবে সম্প্রতি এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এনিয়ে নাগরিক অধিকার সম্পর্কিত একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অ্যামান্ডা গুয়েন বলেন, কোনও সমস্যার সৃষ্টি হলে আইন এর সমাধান করতে পারে। তবে যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক দিক থেকে একটি পরিবর্তন প্রয়োজন।
যুক্তরাষ্ট্রে এশিয়া বিদ্বেষীদের সংখ্যা বৃদ্ধির পেছনে অনেকে সরাসরি দোষারোপ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মহামারির সময় করোনাকে চীনা ভাইরাস বলে আখ্যা দেওয়ায় এই বিদ্বেষ আরও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিমত অনেকের। তবে কেনও এ ধরনের ঘটনা ঘটছে এর বর্ণনা দিতে গিয়ে অ্যামান্ডা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকানদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, অন্যান্য গোষ্ঠীর তুলনায় এখন এশিয়ানরা সংখ্যাগরিষ্ঠ। এমনকি অনেক সংস্থা যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের তালিকায় এশিয়ানদের অন্তর্ভুক্তই করে না। তবু তাদের প্রতি বিদ্বেষ বাড়ছে এবং এর খুব কমই প্রচারিত হয়। বিবিসি, এনপিআর, এবিসি নিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








