Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে নিহত ৪

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: October 25, 2014 | 10:23 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া রাজ্যে পৃথক দু’টি গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবারের এ দু’টি ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
ওয়াশিংটনের ঘটনাটি ঘটেছে সিয়াটল শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তরের ম্যারিসভিল-পিলচুক হাই স্কুলে। স্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিবর্ষণে এক ছাত্রী নিহত ও অপর চারজন আহত হয়। পরে হামলাকারী ছাত্র আত্মহত্যা করে। সহপাঠীদের সাথে ঝগড়ার জেরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে কর্তৃপ জানিয়েছে। হামলাকারী ছাত্রের নাম জেলেন ফ্রাইবার্গ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিা কর্মকর্তা। ফ্রাইবার্গ স্কুলের কুস্তি ও রাগবি দলের জনপ্রিয় সদস্য ছিল বলে জানিয়েছেন তিনি। গুলিবর্ষণে হতাহতদের সবার বয়স ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক জোয়ানি রবার্টস। তাদের সবার মাথায় গুলি  লেগেছে। তবে আহত অপরজনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী।
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্তোতে অপর ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ক্যালিফোর্নিয়ার দু’জন ডেপুটি শেরিফ নিহত হয়েছেন ও অপর দু’জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে অস্ত্রসজ্জিত হিস্পানিক এক পুরুষ ও এক নারীকে আটক করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল পুলিশ।
শুক্রবার সকালে একটি মোটেলের গাড়ি রাখার জায়গায় সন্দেহজনক একটি গাড়িতে তল্লাশি চালাতে গেলে ডেপুটি শেরিফ ড্যানি ওলিভার (৪৭) গুলিবিদ্ধ হন। গাড়ির ভেতর  থেকে কেউ একজন কয়েক রাউন্ড গুলি করলে ওলিভারের বুকে গুলি লাগে। পরে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনার পর হামলাকারীরা একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে গুলি করে আহত করে।রয়টার্স/নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV