Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে চলতি বছর অর্ধ শতাধিক বাংলাদেশী চিকিৎসকের রেসিডেন্সী

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: March 21, 2019 | 6:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে চলতি বছর অর্ধ শতাধিক বাংলাদেশী চিকিৎসক রেসিডেন্সী পেলেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন উত্তর আমেরিকা (বিএমএএনএ)-এর নিউইয়র্ক চ্যাপ্টারের সার্বিক সহযোগিতায় প্রবাসী বাংলাদেশী ডাক্তারগণ বিভাগীয় বিভিন্ন মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ন হওয়ার প্রাথমিক পরীক্ষা শেষে ইন্টার্নী করতে যাচ্ছেন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তারা ইন্টার্নী করার সুযোগ পেয়েছেন। এটি এক বড় সাফল্য হিসেবেই দেখছেন বিএমএএনএ’র নেতৃবৃন্দ সহ বাংলাদেশী-আমেরিকান সিনিয়র চিকিৎসকগণ। আর এই সাফল্যে নিউইয়র্কে সিনিয়র-জুনিয়র ডাক্তারগণ মিলে আনন্দ সমাবেশও করেছেন। এদিকে বিএমএএনএ’র নিউইয়র্ক চ্যাপ্টারের এমন উদ্যোগ বাংলাদেশী চিকিৎসকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, বিএমএএনএ’র সাড়ে ৭ শতাধিক সদস্য রয়েছেন। যারা নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চিকিৎসা সেবায় জড়িত। বিএমএএনএ-এর নিউইয়র্ক চ্যাপ্টারের ইয়াং ফিজিশিয়ান ক্যারিয়ার এডভান্সমেন্ট প্রোগ্রাম (ওয়াইপিসিএপি) ওয়ার্কশপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সাফল্যে গত ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিটির ফ্লাশিং-এ আয়োজিত আনন্দ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াইপিসিএপি’র পরিচালক ডা. ফজলুল এইচ ইউসুফ, বিএমএএনএ’র নিউইয়র্ক চ্যাপাটারের সভাপতি ডা. মাসুদুর রহমান, ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারী ডা. বর্ণালী হাসান, সিনিয়র ডা. নূরুন্নাহার ইউসূফ রোজী প্রমুখ। এছাড়াও ইন্টারীর সুযোগ পাওয়াদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মুহাম্মদ হোসেন মিন্টু, ডা. লুবনা রহমান, ডা. তাহমিনা প্রমুখ।

অনুষ্ঠানে বিএমএএনএ’র নিউইয়র্ক চ্যাপাটারের সেক্রেটারী ডা. আতাউল ওসমানী সহ সিনিয়র একাধিক বাংলাদেশী ডাক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইন্টার্নী করার সুযোগ পাওয়া ডাক্তারদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের মধ্যে কেউ কেউ মেন্টরদের পুরষ্কার দিয়ে অভিনন্দিত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিপূর্বে এতো বাংলাদেশী ডাক্তার একসাথে ইন্টারনীর সুযোগ পাননি। এবার সেই সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। আজকের দিনটি অনেক আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিনের চেয়েও বেশী আনন্দের দিন। কেননা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী-আমেরিকান চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির ফলে একদিকে প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্যদের সেবার সুযোগ বাড়বে, তেমনী প্রবাসে বাংলাদেশের নামও গর্বের সাথে উচ্চারিত হবে। বক্তারা ওয়াইপিসিএপি’র ফিজিশিয়ান ওয়ার্কসপ সফল করারতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সিনিয়র ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, ডা. মজিবুর রহমান মজুমদার, ডা. মুস্তাক এ সিদ্দিক, ডা. সিদ্দিকুর রহমান, ডা. ওসমান প্রমুখের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

ডা. ফজলুল এইচ ইউসুফ ইউএনএ প্রতিনিধি-কে জানান, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সমন্বয়ে প্রথম বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন উত্তর আমেরিকা (বিএমএএনএ) গঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালে এই সংগঠনের কর্মকান্ড নিউইয়র্ক ভিত্তিক শুরু হয়। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৮০০ বলে তিনি জানান।

ডা. ফজলুল এইচ ইউসুফ বলেন, আজ আমরা আমেরিকার মাটিতে বাংলাদেশী ডাক্তার হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। আমরা প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে সেবা দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে চাই। ডা. বর্ণালী হাসান বলেন, আমেরিকার মতো দেশে ডাক্তারী পাশ করা সহজ কাজ নয়। এজন্য অনেক শ্রম ও মেধা বিনিয়োগ করতে হয়। অনেক সময় প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের ‘অডজব’ করে স্ত্রী-পুত্র আর পরিবারের স্বজনদের নানা কথা শুনে এগিয়ে যেতে হয়। পাশাপাশি প্রচুর অর্থেরও প্রয়োজন। তিনি প্রবাসী ডাক্তারদের সার্বিক আমেরিকায় প্রতিষ্ঠিত হতে পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডা. মাসুদুর রহমান ইন্টার্নীর সুযোগ পাওয়া ডাক্তারদের অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকায় বাংলাদেশী ডাক্তাররা সংখ্যায় বাড়ছে, এগিয়ে যাচ্ছে এটা আশার কথা, আনন্দের কথা। তিনি বলেন, এবারই বিপু সংখ্যক ডাক্তার ইন্টার্নী সুযোগ পেয়েছেন, আগামীতে এই সংখ্যা আরো বাড়বে বলেই আশা করি। ইউএনএ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV