Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই সব বয়সের নারী কিনতে পারবেন গর্ভনিরোধক বড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: July 8, 2013 | 7:46 AM

যুক্তরাষ্ট্রে গর্ভনিরোধক বড়ি কিনতে বয়স এখন আর কোনো বাধা হয়ে থাকছে না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই সব বয়সের নারী এ বড়ি কিনতে পারবেন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি গর্ভনিরোধক বড়ি প্লান বি ওয়ান-স্টেপ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের বাধানিষেধ না রাখার জন্য আদালত যে আদেশ দিয়েছে তারা তা মেনে নিয়েছে। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল আবেদন প্রত্যাহার করা হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রে শুধু ১৭ বছরের চেয়ে বেশি বয়সের নারীদের কাছে এ ধরনের গর্ভনিরোধক বড়ি বিক্রি করা হতো। নতুন আইনের ফলে যে কোনো বয়সের নারী প্রয়োজনে জরুরি গর্ভনিরোধক বড়ি হাতে পাবেন। আর তাতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের হার অনেক কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যৌন সম্পর্কের ৭২ ঘণ্টার মধ্যে এ বড়ি সেবনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।এ বিষয়ে প্লানড ফাদারহুড ফেডারেশন অফ আমেরিকার সভাপতি সেসিলি রিচার্ডস বলেন,“এ সিদ্ধান্তের ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে সব বয়সের নারীদের জন্য ওষুধের দোকানের শেলভসে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন থাকবে এবং তা হবে অনেকটা কনডমের মতোই সহজলভ্য। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জেলা জজ এডওয়ার্ড কোরমান এক আদেশে জরুরি গর্ভনিরোধক বড়ি বিক্রিতে বয়সের সীমা তুলে নিতে বলেন। বিচারকের ওই রায়ের বিরোধিতা করে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন।এরপর গত সপ্তাহে উচ্চ আদালতের রায়ে জরুরি গর্ভনিরোধক বড়ি সব বয়সের নারীর নাগালের মধ্যে আনার পক্ষে মত দেয়া হয়। তার বিরুদ্ধে আপিল করলেও তা প্রত্যাহার করে আদালতের রায় মেনে নিয়ে জাস্টিস ডিপার্টমেন্ট।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV