Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডব : ইরমার সাথে যুক্ত হচ্ছে নতুন ঝড় ‘জোস’

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 9, 2017 | 12:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইরমা। এর আগে ইরমার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছে অন্তত ২০ জন। ইরমার তাণ্ডবের মধ্যেই আজই জোস নামে আরেকটি অপেক্ষাকৃত ছোট ক্যারিবীয় ঝড় সে অঞ্চলে আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ইরমার আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ প্রতিবেশি রাজ্যগুলোতে ব্যাপক মাত্রার ধ্বংসযজ্ঞ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সেসব এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।

ফ্লোরিডার গভর্নর রিক্সকর্ট ফ্লোরিডার সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ ‍দিয়ে বলেছেন, ঝড় যতই নিকটে আসছে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাবার সময়ও ততই ফুরিয়ে আসছে। ফলে হাজার হাজার মানুষ ফ্লোরিডা ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুঁটছে। এর কারণে রাস্তায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট এবং দেখা দিয়েছে পেট্রোল সংকট।

ঘূর্ণিঝড় ইরমা ফ্লোরিডায় আঘাত হানার আগে এটি এখন বাহাম এবং কিউবার উত্তরাঞ্চল অতিক্রম করছে। ইরমার আঘাতে এরইমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপগুলো। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV