Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম শেষ : ঘড়ির কাঁটা পিছিয়ে গেল এক ঘন্টা

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 3, 2019 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম শেষ হয়েছে ৩ নভেম্বর রোববার ভোর রাত। যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় রোববার ভোর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা বাজানো হয়েছে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড টাইমটেবল। তা বহাল থাকবে সামনের বছরের ৮ মার্চ পর্যন্ত। আইফোন বা অন্য কোনো স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যায় সয়ংক্রিয়ভাবে। নতুন এই সময়সূচির ফলে বাংলাদেশে যখন রাত ১২টা বাজবে নিউইয়র্কে তখন বেলা ১টা হবে।

যুক্তরাষ্ট্রে বছরে দু’বার ডেলাইট সেভিংয়ের জন্য ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পিছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ‘গ্রীষ্মে এগোনো এবং শীতে পেছানো’ মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে নেয়া হয়।
এর আগে গত ১১ মার্চ (ডিএসটি) যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার ‘ডে লাইট সেভিংস টাইম’ পদ্ধতি যুক্তরাষ্ট্রে প্রথম বলবৎ হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ এর আগে চালু করে অবশ্য জার্মান। জার্মানিতে ১৯১৬ সালের ৩০ এপ্রিল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।
ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের আরো বেশ ক’টি দেশে সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর জন্য একই পদ্ধতি কার্যকর আছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV