Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে দশ বছরে চাকরি বেতন দুই বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: November 4, 2018 | 12:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত অক্টোবরে নতুন চাকরি পেয়েছে ২ লাখ ২৭ হাজার মানুষ। গত আট মাসে বেসরকারি খাতে বেতন বৃদ্ধি পেয়েছে সর্বাধিক। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের কস্ট ইনডেক্স বলছে চাকরি ও বেতন তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। দেশটিতে অন্তত ৭০ ভাগ কর্মসংস্থানের চিত্র এ সূচকে উঠে এসেছে। এর আগের প্রান্তিকে তা বৃদ্ধি পেয়েছিল শূন্য দশমিক ৫ ভাগ।
২০০৮ সালের সেপ্টেম্বরের পর মার্কিন শ্রমবাজারে প্রবৃদ্ধি এখনি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পরিবহন ও ওয়ারহাউজিং খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। ট্রাক ড্রাইভারদের চাহিদা বৃদ্ধিতে এ পদে লোকবলের ঘাটতি দেখা দিয়েছে। তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবসর ও আথিথেয়তা খাত চাঙ্গা হয়ে উঠেছে। শক্তিশালী শ্রমবাজার আভাস দিচ্ছে আগামী প্রান্তিকে শ্রম মজুরি আরো বৃদ্ধি পেতে পারে।
যুক্তরাষ্ট্রের বার্ষিক উন্নয়ন প্রতিবেদনে কর্মসংস্থান সম্পর্কে বলা হয়েছে সেপ্টেম্বরে ১ লাখ ৮৯ হাজার লোকবলের চাকরি হওয়ার পর অক্টোবরে কর্মসংস্থান ২ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। এ প্রতিবেদন তৈরিতে কাজ করেছে মুডি’স এ্যানালাইটিক। রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপ বলছে অর্থনীতিতে এ বছর রেকর্ড পরিমান অর্থাৎ ৭.১ মিলিয়ন কর্মসংস্থানের যোগ হয়েছে। সব ধরনের শ্রমে ইতিবাচক প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পায় শূণ্য দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এ হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ