Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে দুধে তেজস্ক্রিয়া,তবে তা মানুষের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে না

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: March 31, 2011 | 9:33 PM

ইউএসএনিউজ  ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিম ঊপকূলে দুধে তেজস্ক্রিয় আয়োডিন শনাক্ত হয়েছে। তবে তার মাত্রা খুবই কম হওয়ায় তা মানুষের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) বলেছে, ওয়াশিংটন স্টেটের স্পোকান এলাকায় ২৫শে মার্চ সংগৃহীত দুধের নমুনা পরীক্ষায় তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ প্রতি লিটারে শূন্য দশমিক ৮ পিকো কুরি পাওয়া গেছে। বিডিনিউজ এ খবর দিয়ে জানায়- ইপিএ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া নিঃসরণের পর থেকে এ বিষয়ে তদারকি বাড়ানো হয়েছে।এ ধরনের তেজস্ক্রিয় উপাদান আগামী দিনগুলোতেও পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর মাত্রা গর্ভবতী ও শিশুসহ সব ধরনের মানুষের কোন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির অনেক নিচে। ইপিএ’র বিবৃতিতে এ কথা বলা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেজস্ক্রিয় উপাদান মিশ্রিত দুধ পানে থাইরয়েড ক্যান্সার হয়। ১৯৮৬ সালের চেরনোবিল পরমাণু দুর্ঘটনার পর সংলগ্ন এলাকার গরুর দুধ পান করে অনেকে এতে আক্রান্ত হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বিজ্ঞানী প্যাট্রিসিয়া হ্যানসেন বলেছেন, দুধে পাওয়া তেজস্ক্রিয় আয়োডিনের মাত্রা এতোই নগণ্য যে তা কোনভাবেই মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলবে না। গত সপ্তাহে এফডিএ জানায়, তেজস্ক্রিয়া দূষণের আশঙ্কা থাকায় জাপান থেকে দুধ ও দুগ্ধজাত খাবার এবং ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার উৎপাদিত খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করা হবে। জাপানে ১১ই মার্চের শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে। কেন্দ্রটি নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা সত্ত্বেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি জাপান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV