Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল আযহা উদযাপিত : করোনাভাইরাস থেকে মুক্তি, মানবতার কল্যাণ কামনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: July 21, 2021 | 2:42 PM

https://www.facebook.com/USANewsNY/videos/218616873507350

https://www.facebook.com/USANewsNY/videos/299343471933039

ইউএসএনিউজঅনলাইন.কম : করোনামুক্ত বিশ্ব সহ মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে গত ২০ জুলাই মঙ্গলবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। চমৎকার আবহাওয়া থাকায় অনেক মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। মাস্ক পরিধান সহ করোনার স্থাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। করোনাভাইরাস থেকে মুক্তি, মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিকে, ঈদ উপলক্ষে প্রদত্ত শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিম আমেরিকানসহ বিশ্বের মুসলমানদের ‘ঈদ মুবারক’ জানিয়েছেন। বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, ‘আমেরিকানদের পক্ষ থেকে নিরাপদে এবং উৎসবের আমেজে যারা দিবসটি উদযাপন করছেন তাদের ঈদ মুবারক।’ ঈদ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বি¬ংকেনও পৃথক বিবৃতিতে মুসলিম আমেরিকানসহ সারাবিশ্বের মুসলমানদের উষ্ণ অভিনন্দন সহ ঈদ মুবারক জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে সর্বত্রই শান্তিপূর্ণভাবে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ।
তবে ১২ বছরের কম বয়সীরা এখনও টিকা নেয়ার সুযোগ পায়নি বিধায় ঈদ জামায়াতে শিশু-কিশোদের উপস্থিতি ছিল না বললেই চলে।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার সহ অন্যান্য মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।

এদিকে, নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালনায় সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে। টমাস এডিসন হাই স্কুল মাঠের এ জামাতে ১০ হাজারের অধিক মুসল্লি¬র সমাগম ঘটে। মূলধারার রাজনীতিক এবং স্টেট ও সিটি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ ঈদ জামাতে এসে ঈদ মুবারক জানিয়েছেন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী এরিক অ্যাডামস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান

ডেভিড ওয়েপ্রিন, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ, সিটি কাউন্সিলম্যান (ডিস্ট্রিক্ট-২৪) জেমস এফ জিনারো, কুইন্স কাউন্টির সিভিল কোর্টের বিচারক পদে ডেমক্রেটপ্রার্থী অ্যাটর্নি সোমা সাঈদ, কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ক্রাউলি, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান, ডিডিএস।

ঈদ জামাতে ইমামতি এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসি’র খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা পাঠ করেন ইমাম শামসী আলী।

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল ৮টা এবং সকাল ৮:৪৫ মিনিটে মসজিদের নিকটবর্তী পিএস ১০৬ খোলা মাঠে ২টি বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন প্রিন্সিপাল মাওলানা

একেএম আব্দুন নূর। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সহ সভাপতি মো. ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান,

মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন ও সোহেল চৌধুরী প্রমুখ। নামাজে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে সিপিএ জাকির চৌধুরীর সৌজন্যে মুসল্লীদের মিষ্টিমুখ করানো হয়।

নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল ৮টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের

সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া,

কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কার্যকরী সদস্য সৈয়দ বসারত আলী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, সৈয়দ রাহুল ইসলাম সহ কমিটির কর্মকর্তাবৃন্দ। দোয়া পরিচালনা করেন মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল।

নিউইয়র্ক ঈদগাহ এর ১০ বছর পুর্তি উপলক্ষে জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার এবারের ঈদুল আদহাতে ৫টি জামায়াতের আয়োজন করেছিল। সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭ টা, ৯টা, ১০টা ও ১১ টার জামাতে উল্লেখযোগ্য পরিমাণ মুসল্লির সমাগম ঘটে। নিউইয়র্ক ঈদগার পক্ষ থেকে ইমাম কাজী কায়্যূম ৫টি জামায়াতে আগত মুসল্লি, সুখী নিউইয়র্ক, ১১৫’র পুলিশ ক্যাপ্টেইন জামিল আল তাহেরী ও কমিউনিটি এ্যাফেয়ার্স অফিসার মেইকোকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জ্যাকসন হাইটস মুসলিম কমিউনিটি ও নিউইয়র্ক ঈদগাহর সার্বিক সহযোগিতার জন্য নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম স্থানীয় ১১৫ পুলিশ প্রিসিঙ্কটের ক্যাপ্টেইন আততাহিরীর হাতে ঈদ মোবারক-সম্মাননা প্ল্যাক তুলে দেন। প্রতিটি জামাতের খুতবা শেষে বিশ্ব মানবতার কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮ টা ও সকাল ৯ টায় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়।

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় মসজিদ ভবনে সকাল সোয়া ৬টায়। এরপর জ্যামাইকার রুফস কিং পার্কে আরো দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় এবং সকাল ১০টায়।

এএমসি কতৃপক্ষ জানিয়েছে, দুরদুররান্তে কোরবানী করতে যাওয়া ব্যক্তিদের সুবিধার কথা চিন্তা করে ঈদের প্রথম জামাতটি সকাল ৬.১৫ মিনিটে মসজিদে আয়োজন করেছে, এতে ইমামতি করেন আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম আতাউর রহমান।

রুফুস কিং পার্কের খোলা মাঠে সকাল ৮টার দ্বিতীয় ঈদ জামাতের ইমামতি করেন মুফতি ওবায়েদুল্লাহ। সকাল ১০টার তৃতীয় জামাতের ইমামতি করেন টেক্সাস থেকে আগত আব্দুল মুসকিত, খোতবা ও দোয়া পাঠ করান -এএমসি চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ। এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এএমসি চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, ইমাম রফিকুল ইসলাম, আব্দুল হালী হাকিমী, গিয়াস ভূঁইয়া, জামাল মজুমদার, বাকী বিল্লাহ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি মো: মনির হোসাইন সহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সহ মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এর উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় সুসান বি এন্থনী স্কুলের খোলা মাঠে একটি জামাত অনুষ্ঠিত হয়। এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজে অংশ নেন।
জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিদ মসজিদ মিশনে ঈদুল আযহার ৩টি নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৬টায়, সকাল ৭টায় ও সকাল সাড়ে ৮টায়।
জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, সকাল ৮টায়, সাড়ে ৮টায়, সকাল ৯টায় এবং সকাল ১০টায়।
এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এর ঈদুল আযহার জামাত সকাল ৮টায় ৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে অনুষ্ঠিত হয়।
ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পার্কে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়।
এবিএম নিউজ আটলন্টিক সিটি থেকে জানিয়েছে, আটলান্টিক সিটিতে গত ২০ জুলাই ২০২১ মঙ্গলবার পবিত্র ঈদুল আযহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির প্রানকেন্দ্র ফ্লোরিডা এভিনিউস্থ “ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটিতে। তিন ফ্লোরের এই ইসলামিক সেন্টারে প্রায় সহস্রাধিক মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন। ঈদুল আযহার জামাতের ঈমাম ছিলেন হাফেজ মীর্জা জোনায়েদ বেগ আজহারী। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে করোনা মুক্ত বিশ্বসহ সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়েছে। চমৎকার আবহাওয়ায় রং বেরং এর পোশাক পড়ে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন এবং আটলান্টিক সিটির মেয়র প্রার্থী ডাঃ দাউদ পানাহ। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন, ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে প্রায় দেড় মিলিয়ন ডলার খরছ করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠার যুক্তিকতা তুলে ধরে বলেন, সাউথজার্সীতে অনেকগুলো মসজিদ থাকলেও ইসলামিক শিক্ষাদানের জন্য পরিপূর্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাই পরবর্তী প্রজন্মকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি প্রতিষ্ঠা করা হয় এবং ইতিমধ্যে দুই তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্য সেন্টারের বাকি কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। ইসলামিক সেন্টারের ছাত্রদের নামাজের সুবিদার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদ এবং ইসলামিক কমিউনিটি সেন্টারেরও ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির পাশাপাশি মসজিদ তাকওয়া এবং মসজিদ আলহেরার উদ্যোগে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে প্রবাসীরা পশু কোরবানীর জন্য ট্রেনটন, ফিলাডেলফিয়া সিটির বিভিন্ন স্লটারিং সেন্টারে চলে যান। তবে করোনার সর্তকতা হিসাবে অধিকাংশ বাংলাদেশী স্থানীয় ব্রাইটন এবং দেশীবাজার গ্রোসারীতে কোরবানীর অর্ডার দেন বলে জানা যায়।

মিশিগান থেকে সংবাদদাতা আশিক রহমান জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে মিশিগানেও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে হ্যামট্রামক, ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, স্টার্লিংহাইটস সহ বিভিন্ন সিটিতে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে এবং পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ছাড়াও আরব ও আফ্রিকান মুসলমানেরা নামাজ আদায় করেন। ডেট্রয়েট ও হ্যামট্রামক সিটির বায়তুল মোকারম, আল ফালাহ, আল ইসলাহ, মসজিদুন নুর, বায়তুল মামুর সহ অধিকাংশ মসজিদের ভেতর অথবা খোলা আকাশের নীচে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজ আদায় করেন।

সংশি¬ষ্ট সিটির পক্ষ থেকে প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
কুইন্সের এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ওজোনপার্কে আল আমান মসজিদ, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার এবং ব্রঙ্কস এলাকায় বড় ধরনের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে অনেকে ছুটেন পশু খামারে। দূরবর্তী স্থানের এসব খামারে গিয়ে পছন্দের গরু, খাশী অথবা ভেড়া ক্রয় করেন। ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান, জর্জিয়ার বিভিন্ন স্থানে খোলা ময়দানে পশু কুরবানীর পর নারী-পুরুষ মিলে মাংস প্রসেসিং করেন।
নামাজ শেষে অনেকে ছুটে যান পশু খামারে। দূরবর্তী স্থানে খামারে গিয়ে পছন্দের গরু, খাশী অথবা ভেড়া ক্রয় করেন। অনেকে বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট এর মাধ্যমে কুরবানী দেন। বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে প্রায় ৫০ হাজার পশু কোরবানি দিয়েছেন বাংলাদেশিরা। বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে কুরবানী দেন বলে জানা গেছে। ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান, জর্জিয়ার বিভিন্ন স্থানে খোলা ময়দানেও অনেকে পশু কুরবানীর মাংস প্রসেসিং করেন বলে জানা গেছে।
করোনায় বিধিনিষেধের কারণে এবার পবিত্র হজ পালনে যুক্তরাষ্ট্র থেকে কেউ মক্কায় যেতে পারেন নি বলে জানা গেছে।
অনেকে জামাত শেষে কাজে যোগ দেন। আবার অনেকে কুরবানী দিতে ফার্মে যান। কেউ কেউ ঘনিষ্টজন আর বন্ধুদের বাসায় গিয়েও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে অনেকেই বাংলাদেশে স্বজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসীদের অনেকে গরু ও খাশী কুরবানী দেন। কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কুরবানী করার সুযোগ না থাকায় অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারী ও হালাল পল্ট্রি ফার্মে কুরবানীর অর্ডার দিয়ে রাখেন। সুবিধামত সময়ে গ্রোসারী ও পল্ট্রি ফার্ম থেকে প্রবাসীরা তাদের পশু কুরবানীর মাংস নিয়ে যান। তবে গ্রোসারী ও পল্ট্রি ফার্ম অধিকাংশ কুরবানীর মাংস সরবরাহ করে ঈদের পরদিন।
সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা এবং সিটি প্রশাসনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল উল্লেখ করার মত। জামাতের আশপাশেই ছিল নিরাপত্তা ব্যবস্থা। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ী পার্কিং থাকায় দূর দূরান্ত থেকে নির্বিঘেœ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী সপরিবারে ঈদের নামাজে শরীক হন। ২৮ শতাধিক মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV