যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার ২৪তম বার্ষিকী আজ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে নাইন/ইলেভেন। আজ নাইন-ইলেভেন হামলার ২৪তম বার্ষিকী। ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান দিয়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আলকায়েদার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয়। আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়। ভয়াবহ এই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার লোক ।

যুক্তরাষ্ট্রে এই দিনটি ‘প্যাট্রিয়ট ডে’ হিসেবে পালন করা হয়। প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নীরবতা পালন করা হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায় আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানে, আরেকটি বিমান পেন্টাগনে বিধ্বস্ত হয়, এবং চতুর্থটি পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয় যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলায়।
এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হন। এ ছাড়া অসংখ্য উদ্ধারকর্মী প্রাণ হারান কিংবা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল