Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও কংগ্রেসম্যান এলিসনের মধ্যে বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: March 28, 2014 | 8:33 AM

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ২৭ মার্চ কংগ্রেসের ডেমোক্রেট প্রতিনিধি ও হাউস কমিটি অন ফাইন্সসিয়াল সার্ভিসের সদস্য কংগ্রেসম্যান কেইথ এলিসনের সাথে তার ক্যাপিটল হিলস্থ অফিসে সাক্ষাৎ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কংগ্রেসম্যান এলিসন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার, শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রদূত কাদের উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল শুধুমাত্র ১৯৭১ এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদেরই বিচার করছে, কোন ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বিচারের আওতায় আনা হয়নি।

তিনি আরো বলেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং উক্ত ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল রুজু করার সুযোগ রয়েছে। আলাপকালে রাষ্ট্রদূত বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বিধৃত করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী)-২০১৩, বিগত সংসদে পাশ হয়েছে, বর্তমানে শ্রমিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে উক্ত আইনের বিভিন্ন বিধিসমূহ চূড়ান্তকরণে একটি জাতীয় কমিটি ও ওয়ার্কিং গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।

27032014_016_AKRAMUL_QADER_KEITH_ELISONবাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন যে, বাংলাদেশ সরকার শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিতকল্পে জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যনীতি প্রণয়ন, বিল্ডিং ও অগ্নি নিরাপত্তার জন্য টাস্ক ফোর্স গঠন, তৈরী পোশাক কারখানাসমূহের কাঠামোগত গঠন পর্যালোচনা, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত হটলাইন স্থাপন, মহাপরিদর্শক, কলকারখানা ও স্থাপনা-এর কার্যালয়কে উন্নীত ও শক্তিশালীকরণ এবং জনগণের জন্য উন্মুক্ত তৈরী পোশাক শিল্পের নিরাপত্তা বিষয়ক ডাটাবেজ নির্মাণ কাজ শুরু করেছে। রাষ্ট্রদূত বলেন যে, বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা ও তাদের অধিকারের নিশ্চিতকল্পে বর্তমান সরকার সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু একটি পরিপূর্ণ পরিবর্তনের জন্য বাংলাদেশকে যথোপযুক্ত সময় প্রদান করা আবশ্যক। কংগ্রেসম্যান এলিসন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অগ্রগতিতে সন্তষ্টি প্রকাশ করেন এবং রাষ্টদূতের আমন্ত্রণের প্রেক্ষিতে নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV