যুক্তরাষ্ট্রে চিকেন নাগেট বিক্রিতে কড়া সতর্কতা
সাবেদ সাথী, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডস, কেএফসি ও পিৎজা হাটে চিকেন নাগেট বিক্রির ব্যাপারে কঠোর নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হংকংয়ে বাসি ও পচা মাংস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগের ফলে সজাগ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।
বিভিন্ন দোকানের সেলসম্যানদের নির্দেশ দেয়া হয়েছে কোন ভাবেই যেন কাস্টমারদের সাথে বাক-বিতন্ডা করা না হয়। হংকংয়ে ম্যাকডোনাল্ডসের আউটলেটগুলোতে চিকেন নাগেট বিক্রি বন্ধ রেখেছে। মুরগির মাংস দিয়ে তৈরি আরও বেশ কিছু খাবারও বিক্রি বন্ধ করে দিয়েছে তারা। সংবাদ মাধ্যমগুলো জানায়, হংকংয়ে নিজেদের বিক্রির তালিকা থেকে চিকেন নাগেট বাদ দিয়েছে ম্যাকডোনাল্ডস। এর আগে, জাপানেও একই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। নতুন কোনো মুরগির মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তাদের এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সম্প্রতি ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ বা পঁচা মাংস খাইয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি), পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস-সহ বেশ কিছু প্রখ্যাত প্রতিষ্ঠান। পচা মাংস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের মুরগির মাংস সরবরাহকারী চীনের যুক্তরাষ্ট্রভিত্তিক সাংহাই হুসি ফুডের পাঁচ কর্মকর্তাকে সম্প্রতি আটক করা হয়। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে হুসি’র কোয়ালিটি ম্যানেজারকেও আটক করা হয়। এর ফলেই সজাগ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডস, কেএফসি ও পিৎজা হাটে ব্যবসায়ীরা।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!