যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা বুধবার
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামীকাল বুধবার ২৮ জুন পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে। বাংলাদেশে ঈদ-উল-আজহা উদযাপিত হবে ২৯ জুন বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রে এবার একই দিন ঈদ আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বিভিন্ন মসজিদে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-আজহা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উপলক্ষে মসজিদগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রায় তিন সহ¯্রাধিক মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খোলা মাঠেও প্রায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অনেক মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনেক ঈদ জামাতে মহিলাদের জন্যও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৭ টা থেকে সকাল সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
সংশি¬ষ্ট সিটির পক্ষ থেকে প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশি গ্রোসারি/সুপার মার্কেট সূত্রে জানা গেছে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ক্যানসাস, আরিজোনা প্রভৃতি স্টেটে প্রায় অর্ধ লক্ষাধিক পশু কোরবানি দেবেন বাংলাদেশিরা। বিপুল সংখ্যক বাংলাদেশি দেশে কোরবানি দেবেন বলেও জানা গেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








