যুক্তরাষ্ট্রে পেটেন্ট মামলায় অ্যাপল জয়ী
একাধিক প্যাটেন্ট মামলায় জড়িয়ে গেছে অ্যাপল ও স্যামসাং I যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে (ইউএসআইটিসি) মোবাইল কি পেটেন্টে জয়ী হয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে ২০১১ সাল থেকে এ নিয়ে মামলা চলছিল। রায়ে প্রমাণিত হয়েছে, স্যামসাং অ্যাপলের কি অনুকরণে নিজেদের মোবাইল ফোন, মিডিয়া প্লেয়ার ও ট্যাবলেটে কি তৈরি করেছে। রায় অনুযায়ী ইউএসআইটিসি স্যামসাংয়ের এসব পণ্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করারও নির্দেশ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ রায়ের বিস্তারিত পড়ার পরই তা কার্যকর হবে।
এ রায়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে স্যামসাং। এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, ইউএসআইটিসির এমন রায় ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু হয়নি। স্মার্টফোনের বাজারের বিষয়গুলো আদালতে সমাধান না হয়ে প্রতিযোগিতামূলক বাজারে হলে সবচেয়ে বেশি ভালো হয় বলেও উল্লেখ করা হয়। রায়ের পর জাপান, কোরিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও ক্যালিফোর্নিয়াতেও একই কি পেটেন্ট ব্যবহারের মাধ্যমে স্যামসাং পণ্যের উৎপাদনের নিষেধাজ্ঞা আসতে পারে।
মূলত টাচস্ক্রিন প্রযুক্তি, যা ‘স্টিভ জবস পেটেন্ট’ নামে পরিচিত এবং অডিও সকেট যন্ত্রের পেটেন্ট নিয়েই আদালতে যায় বিশ্বসেরা দুই প্রযুক্তিপ্রতিষ্ঠান। অবশেষে সেই মামলার রায় হয়েছে। মেধাস্বত্ব বিষয়ের গবেষক ফ্লোরিয়ান মিউলার এ রায়ের ব্যাপারে বলেন, এটা অ্যাপলের জন্য বড় একটি জয়। কারণ স্টিভ জবসের পেটেন্ট অবশেষে নিজেদের করে নিতে পেরেছে অ্যাপল।
বিভিন্ন ধরনের পেটেন্ট নিয়ে ১০টি দেশে মামলা চলছে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে। গত বছর অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে যাওয়ার পরই মামলাগুলোর বিষয়ে নিজেদের তৎপরতা বাড়ায় অ্যাপল।
—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








