Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রথম ‘এবোলা’ রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 1, 2014 | 8:20 AM

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে প্রাণঘাতী এবোলা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সে দেশে চিকিৎসা দেয়া হলেও, তাদের রোগ শনাক্ত করা হয়েছিল পশ্চিম আফ্রিকায়। টেক্সাস হেলথ প্রেসবাইটেরিয়ান হাসপাতালের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবোলায় সংক্রমিত ব্যক্তিকে সম্পূর্ণ পৃথক ব্যবস্থায় রাখা হয়েছে। ২ সপ্তাহ আগে লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে যান ওই ব্যক্তি। তিনি লাইবেরিয়াতে এ ভাইরাসের সংস্পর্শে আসেন এবং সংক্রমিত হন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত ১৯শে সেপ্টেম্বর তিনি লাইবেরিয়া ছাড়েন ও পরদিন যুক্তরাষ্ট্রে পৌঁছান। সে সময় ভাইরাসটির কোন উপসর্গ তার মধ্যে দেখা যায়নি। গত ২৪শে সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে এবং ২৮শে সেপ্টেম্বর তাকে টেক্সাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, লাইবেরিয়ায় অবস্থানকালে সংক্রমিত কোন ব্যক্তিকে চিকিৎসা দেননি আক্রান্ত ব্যক্তি। দেশটিতে অবস্থানের সময় কাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, তাদের শনাক্তের চেষ্টা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। পশ্চিম আফ্রিকায় এ ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে লাইবেরিয়ায়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ