Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রবাসী মতলব সমিতি’র ১৭৫ টি কবর ক্রয়

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: February 1, 2023 | 4:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসী মতলব সমিতি ইন্ক গত ১৬ জানুয়ারী সোমবার নিউজার্সিতে ফাউন্টিন লউন মেমোরিয়াল পার্ক সিমিট্রিতে ১৭৫ টি কবরস্থান ক্রয় করেছে। এই কবর ক্রয় করার মাধ্যমে প্রবাসী মতলব সমিতি বহুল প্রত্যাশিত লক্ষ্য বাস্তবায়ন হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)। কবরস্থান ক্রয় করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা মানিক মিয়া ও মো: হুমায়ন কবির, প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ উল্লাহ প্রধান সহ কার্যকারী কমিটির সদস্যবৃন্দ। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ফাউন্টিন লউন মেমোরিয়াল পার্ক সিমিট্রি কর্তৃপক্ষ মি. মাইকেল, মি. মাইকেল জুনিয়র এবং বারেন্ডা এলিস থেকে কবরস্থানের জন্য সাইনআপ ও কাগজ পত্র গ্রহন করেন সমিতির সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)।
কবরস্থানের কাগজ পত্র গ্রহন শেষে সমিতির সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি সমিতির সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
কবরস্থানের জন্য কোন সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বেচ্ছায় দান করতে চাইলে সমিতির সভাপতি মো: রবিউল আলম – ১ (৩৪৭) ৯৯২-৪৯২৯ এবং সাধারণ সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল) – (৩৪৭) ৭৭৭-০৩৭০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ