যুক্তরাষ্ট্রে প্রবীনতম প্রবাসী আব্দুল হাদির ১০৩ বছর বয়সে ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : আমেরিকায় প্রবীনতম প্রবাসী আব্দুল হাদি ১০৩ বছর বয়সে ২১ মার্চ রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে স্ত্রীর সাথে বসবাসরত স›দ্বীপের গাছুয়া ইউনিয়নের সন্তান আব্দুল হাদি ৩ পুত্র এবং এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। স›দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু এ সংবাদদাতাকে পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, কদিন থেকেই তিনি নিউমোনিয়ায় ভোগছিলেন। ২০ মার্চ মায়মনিডেস হাসপাতালের চিকিৎসকরা তাকে রিলিজ করলে অসুস্থাবস্থায়ই বাসায় আনা হয়েছিল। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। এ সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন বলে জানা গেছে।
স›দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল জানান, ১৯৪৫ সালে জাহাজ যোগে যুক্তরাষ্ট্র্রে এসেছিলেন আব্দুল হাদি। নির্মাণ ব্যবসায়ী হিসেবে তার খ্যাতি রয়েছে। তার পথ ধরে স›দ্বীপ তথা চট্টগ্রাম অঞ্চলের শতশত প্রবাসী পরবর্তীতে নির্মাণ ব্যবসায় উদ্বুদ্ধ হন। স্বল্পভাষী আব্দুল হাদি ২৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসে ম্যানহাটানে ‘করাচি-পাকিস্তান রেস্টুরেন্ট’-এ খন্ডকালিন কাজ করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রবাসীদের প্রিয় একজন হিসেবে সর্বত্র সম্মানীত হয়েছেন বলে জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল কাদের মিয়া। তার মৃত্যু সংবাদে বিশিষ্ট শ্রেণী-পেশার প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে নিউইয়র্কে স›দ্বীপ সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছ্।ে করোনাজনিত কারণে নিউইয়র্কে বিশেষ জরুরী অবস্থা চলমান থাকায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জানাযা ও দাফনের কর্মসূচি জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








