যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জনসমর্থনের দিক থেকে ওবামাকে টপকে গেলেন রমনি!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জনসমর্থনের দিক থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে কিছুটা এগিয়ে গেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পদপ্রার্থী মিট রমনি। গতকাল সোমবার পিউ গবেষণাকেন্দ্র পরিচালিত জরিপের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়, গত ৪ থেকে ৭ অক্টোবর পিউ গবেষণাকেন্দ্র দেড় হাজার প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করে। এর মধ্যে এক হাজার ২০১ জন নিবন্ধনকৃত ভোটার। জরিপের ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রমনির জনসমর্থন ৪৯ শতাংশ। ওবামার জনসমর্থন ৪৬ শতাংশ। গত সেপ্টেম্বরে জরিপের ফলাফল অনুযায়ী, জনসমর্থনে ওবামার চেয়ে পিছিয়ে ছিলেন রমনি। গবেষণাপ্রতিষ্ঠানটির দাবি, গত বুধবার কলোরাডোর ডেনভারে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক বিতর্কে জয় পাওয়ার কারণেই রমনি ওবামার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পেরেছেন। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজনের একজন ভোটারের মতে, বিতর্কে ওবামার চেয়ে রমনিই ভালো বলেছেন। এর আগে গত রোববার রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসসের যৌথ জরিপে দেখা যায়, ডেনভারের বিতর্কে হেরে যাওয়ার পরও ওবামার পক্ষে জনসমর্থন রয়েছে ৪৭ শতাংশ। আর রমনির পক্ষে রয়েছে ৪৫ শতাংশ ভোট। পিউ গবেষণাকেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, ‘রমনি এমন একজন প্রার্থী যার মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা রয়েছে। তিনি ওবামার চেয়েও ভালোভাবে দেশের চাকরি খাতের উন্নয়ন ও বাজেটঘাটতি কমাতে সক্ষম বলে মনে হচ্ছে।’ গত মাসে তিনি নারী, শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক ও ৫০ বছরের কম বয়সীদের সমর্থন অর্জন করেছেন বলে জানায় তারা।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








